বিসিসি নির্বাচনের ২৭ কেন্দ্রের অনিয়মের তদন্ত শুরু Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বরিশালে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত শিল্প ও জনজীবন কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল দেশের শীর্ষ ঋণখেলাপি তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার




বিসিসি নির্বাচনের ২৭ কেন্দ্রের অনিয়মের তদন্ত শুরু

বিসিসি নির্বাচনের ২৭ কেন্দ্রের অনিয়মের তদন্ত শুরু




স্টাফ রিপোর্টার :বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে দ্বিতীয় দফায় আরও ২৭টি ভোটকেন্দ্রের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ তদন্ত করতে মাঠে নেমেছে নির্বাচন কমিশনের (ইসি) তদন্তকারী দল। এর আগেও গত ১১ আগস্ট চার দিনব্যাপী ৩০ কেন্দ্রের তদন্ত করেছিল এই দলটি। তবে নানা অভিযোগে এখন আরও ২৭টি কেন্দ্র বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।

আজ নগরের কাশিপুরস্থ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে দুই দিনব্যাপী এই তদন্ত কার্যক্রম শুরু করেছে কমিটির সদস্যরা । চার সদস্যের তদন্ত কমিটির প্রধান নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব (নির্বাচন ব্যবস্থাপনা-২) খোন্দকার মিজানুর রহমান। বরিশাল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এবং বিসিসি নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. হেলাল উদ্দিন জানান, এই তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে ওইসব কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ করা হবে কিনা বা সরকারিভাবে ফল ঘোষণা করা হবে কিনা, সেসব বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।

তদন্তকারীরা শুধু সংগৃহীত সাক্ষ্যের ভিত্তিতে নির্বাচন কমিশনের বিবেচনার জন্য রিপোর্ট দেবেন। তদন্ত কমিটির অন্য ৩ সদস্য হলেন- কমিশনের উপসচিব (চলতি দায়িত্ব) ফরহাদ হোসেন, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপপরিচালক (প্রশিক্ষণ) শহীদ আব্দুস ছালাম, সিনিয়র সহকারী সচিব (সংস্থাপন-২) মো. শাহ আলম।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD