বিশ্বের মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানালেন বাইডেন Latest Update News of Bangladesh

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ! তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে কমলো সোনার দাম স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানিয়ে যা বললেন জামায়াত আমির ট্রাম্পের আলোচনায় ইরানের কঠিন শর্তে নতুন চ্যালেঞ্জ




বিশ্বের মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানালেন বাইডেন

বিশ্বের মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানালেন বাইডেন




ডেস্ক রিপোর্ট: মধ্যপ্রাচ্য ও এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে ধর্মপ্রাণ মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঈদুল ফিতর উপলক্ষে মুসলমানদের উদ্দেশে এক বার্তায় গাজার ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। তিনি এক্স-এর একটি পোস্টে বলেছেন, ‘আমার চিন্তাভাবনা গাজা এবং সুদানের মতো জায়গাসহ সারা বিশ্বে যারা সংঘাত ও ক্ষুধায় ভুগছে এবং বাস্তুচ্যুত হয়েছে তাদের সঙ্গে রয়েছে।’

তিনি বলেন, ‘এখনই সময় শান্তি প্রতিষ্ঠার কাজে পুনরায় অঙ্গীকারবদ্ধ হওয়া এবং সবার মর্যাদার জন্য দাঁড়ানো।’

সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ফিলিস্তিনিরা বুধবার গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের আল-ফারুক মসজিদের ধ্বংসাবশেষে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে। মসজিদের ধ্বংসাবশেষে ফিলিস্তিনিদের ঈদের নামাজের ছবিও সামনে এসেছে।

আছে নারী-শিশুসহ প্রতিদিন অসংখ্য মানুষের মৃত্যু, সঙ্গে আছে প্রিয়জন হারানোর বেদনা। তীব্র মানবিক সংকটে অনাহার-দুর্ভিক্ষও এখন আর দূরের কিছু নয়। এই অবস্থার ভেতরেই ফিলিস্তিনে এসেছে ঈদ। আর সব ধ্বংস, কষ্ট, বেদনাকে পাশ কাটিয়ে ঈদকে বরণও করে নিয়েছেন ফিলিস্তিনিরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD