বাবুগঞ্জের সন্ধ্যা নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার Latest Update News of Bangladesh

সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
রাজাপুরে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন পুষ্টিকর খাবারে শিক্ষার্থীদের স্কুলমুখী করতে কাউখালীতে মিড-ডে মিল দূর্ব্যবস্থায় ভাঙা সেতু, কুয়াকাটার পর্যটক ও এলাকাবাসী আতঙ্কে গৌরনদীতে যাত্রীবাহী বাস খাদে, নিহত এক আহত তিন ঈদ বিরতির পর আবার প্রাণ ফিরছে শ্রেণিকক্ষে, মানতে হবে নতুন নির্দেশনা যুদ্ধের নতুন ধাপ: ইরানে স্থল অভিযানের প্রস্তুতি পেন্টাগনের ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি বিদ্রোহীরা গাবখান নদীতে গোসলের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ, রাজাপুরে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশাল ছাড়ছে ঢাকাগামী লঞ্চ




বাবুগঞ্জের সন্ধ্যা নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

বাবুগঞ্জের সন্ধ্যা নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

বাবুগঞ্জের সন্ধ্যা নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার,voiceofbarishal.com




প্রিন্স তালুকদার,আরিফ হোসেন, বাবুগঞ্জ  প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠী এলাকা সংলগ্ন সন্ধ্যা নদী থেকে নয়ন হাওলাদার (১৫) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ এপ্রিল) সকালে ওই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত নয়ন বরিশালের উজিরপুর উপজেলার ভরসাকাঠী এলাকার বাসিন্দা সোবাহান হাওলাদারের ছেলে এবং স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র দাস মৃত নয়নের পরিবারের বরাত দিয়ে মানবজমিনকে জানান, শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় উজিরপুরের বাড়ি থেকে নয়নকে ডেকে নিয়ে যাওয়া হয়। তবে তাকে কে বা কারা ডেকে নিয়ে গেছে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ডেকে নিয়ে যাওয়ার পর নয়ন আর বাড়িতে ফিরে যায়নি। রোববার (২৮ এপ্রিল) সকালে তার মরদেহ বাবুগঞ্জের সন্ধ্যা নদী থেকে উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) মর্গে পাঠানো ও এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকান্ড বলে ধারনা পুলিশ ও মৃতের স্বজনদের।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD