বানারীপাড়ায় সাধারণ মানুষের দুঃখকে ভাগ করে নেয়াই প্রকৃত রাজনীতি এমপি মিরা Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম




বানারীপাড়ায় সাধারণ মানুষের দুঃখকে ভাগ করে নেয়াই প্রকৃত রাজনীতি এমপি মিরা

বানারীপাড়ায় সাধারণ মানুষের দুঃখকে ভাগ করে নেয়াই প্রকৃত রাজনীতি এমপি মিরা




মো. সুজন মোল্লা,বানারীপাড়া (বরিশাল) থেকে: বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের খেজুরবাড়ি গ্রামের সরকারি আশ্রয়ন প্রকল্পে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১০টি পরিবারের মধ্যে হাড়ি-পাতিল-থালা,চামিচ,মহিলাদের শাড়ি,থ্রি-পিচ,পুরুষদের লুঙ্গি,শার্ট,১০ কেজি করে চাল,ডাল,তেল,লবন ও তোয়ালে বিতরণ করেছেন বরিশালের সংরক্ষিত মহিলা এমপি এড.রুবিনা আক্তার মিরা।

মঙ্গলবার ১০ সেপ্টেম্বর দুপুর ১২ টার সময় তিনি সরেজমিনে ওই আশ্রয়ন প্রকল্পে গিয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজ খবর নিয়ে তাদের মাঝে এগুলি বিতরণ করেন। তিনি বলেন সাধারণ মানুষের পাশে থেকে তাদের দুঃখকে ভাগ করে নিয়েই রাজনীতি করতে চাই।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আনিচুর রহমান মিলন,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদার,সলিয়াবাকপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম,সমাজসেবী মো. দেলোয়ার হোসেন মোল্লা,চাখার সরকারি ফজলুল হক ডিগ্রী কলেজের ছাত্রলীগের নেতা আবিদ-আল হাসান রাজু,সলিয়াবাকপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা অপু রহমান প্রমূখ।

প্রসঙ্গত ঘর গত ৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে খেজুরবাড়ি গ্রামের আশ্রয়ন প্রকল্পের ৭নং ব্যারাকের আ.জব্বারের ঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকান্ডের সৃষ্টি হয়ে মুহুর্তের মধ্যে পাশের মো. জামাল হোসেন, রেনু বেগম,নজরুল ইসলাম, ইউনুস মোল্লা,এনায়েত হোসেন, সমীর,সালাউদ্দিন মিয়া ,ফারুক হোসেন ও মো. ডিস ফিরোজের ঘরে ছড়িয়ে পড়ে এবং মুহুর্তেও মধ্যে ওই ১০টি বসত ঘর সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়ে যায়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD