বানারীপাড়ায় বঙ্গবন্ধুর স্মরণে ওয়ার্ডে ওয়ার্ডে আলোচনা সভা অব্যাহত Latest Update News of Bangladesh

রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি বিদ্রোহীরা গাবখান নদীতে গোসলের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ, রাজাপুরে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশাল ছাড়ছে ঢাকাগামী লঞ্চ বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ! তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের




বানারীপাড়ায় বঙ্গবন্ধুর স্মরণে ওয়ার্ডে ওয়ার্ডে আলোচনা সভা অব্যাহত

বানারীপাড়ায় বঙ্গবন্ধুর স্মরণে ওয়ার্ডে ওয়ার্ডে আলোচনা সভা অব্যাহত

বানারীপাড়ায় বঙ্গবন্ধুর স্মরণে ওয়ার্ডে ওয়ার্ডে আলোচনা সভা অব্যাহত




মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে অব্যাহত রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া-মিলাদের অনুষ্ঠান। বুধবার (১৮ আগস্ট) বিকেলে ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত “মুক্তির মহা-নায়ক হে জনক” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সলিয়াবাকপুর ইউপির চেয়ারম্যান মাস্টার মো. সিদ্দিকুর রহমান।

 

 

ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইউসুব হাওলাদারের সভাপতিত্বে শোকের আলোচনায় বিশেষ অতিথি হিসেবে কথা বলেন, প্রবীন আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, বানারীপাড়া পৌরসভার কাউন্সিলর এ কেএম জাহিদ হোসেন সরদার।

 

 

ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সবুর তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আব্দুল জলিল, সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিন, আওয়ামী লীগ নেতা ইউসুব হাওলাদার, আলহাজ্ব শাকাওয়াত হোসেন, মিঠু তালুকদার, বাবু বালী, ইয়ার হোসেন, সুমন হাওলাদার, কর্মী হানিফ ঢ়ারী প্রমূখ। আলোচনা শেষে ১৫ই আগস্ট কালোরাতে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনায় দোয়া-মোনাজাত পরিচালিত করেণ মহিষাপোতা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD