সংবাদ শিরোনাম:

বাজে রেফারিংয়ের অভিযোগ: ভোলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ বর্জন করল শামছুদ্দিন স্মৃতি সংঘ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:16:19 pm, Wednesday, 15 January 2020
  • 6 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥  ভোলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল লিগ টুর্নামেন্টে বাজে রেফারিংয়ের অভিযোগ এনে লিগ বর্জন করেছে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট দল শামছুদ্দিন স্মৃতি সংঘ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ভোলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে লিগ বর্জনের ঘোষণা দেন দলটির কর্মকর্তারা।

এ সময় ক্লাব কর্তারা অভিযোগ করে বলেন, জাতির জনকের নামে টুর্নামেন্টের শুরু থেকেই আয়োজক কমিটি যে রেফারিদের দিয়ে খেলা পরিচালনা করে আসছিল তারা প্রথম থেকেই বিভিন্ন খেলায় বিতর্কিত কল দিয়ে খেলার পরিবেশ নষ্ট করে আসছিল। টুর্নামেন্টে বির্তকিত রেফারিংয়ের কারণে ইতোমধ্যে লালমোহন উপজেলা দল লিখিতভাবে অভিযোগ দিয়ে টুর্নামেন্ট থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়।

গত ১৩ জানুয়ারি গ্রুপ পর্যায়ের খেলায় শামছুদ্দিন স্মৃতি সংঘ ও টুটুল স্মৃতি সংঘ খেলায় ১-১ গোলে ড্র থাকলেও খেলার শেষ দিকে অফসাইডে টুটুল স্মৃতি সংঘের খেলোয়াড় গোল করেন। কিন্তু লাইসম্যান অফসাইড দিলেও মূল রেফারি লাইসম্যানের কল এড়িয়ে টুটুল স্মৃতির পক্ষে গোল ঘোষণা দেন। ফলে গোলকে কেন্দ্র করে উভয় খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

রেফারি বির্তকিত সিদ্ধান্ত নিয়ে অফসাইড না দেওয়ায় খেলা শেষ না করেই উঠে আসতে হয় শামছুদ্দিন স্মৃতি সংঘের খেলোয়াড় ও কর্মকর্তাদের। এই নিয়ে ক্রীড়া সংস্থার লিগের আয়োজক কমিটির কাছে লিখিতভাবে অভিযোগ দেওয়া হয়। তাই বির্তকিত রেফারিং বাদ দিয়ে কোনো কিছুতে প্রভাবিত না হয়ে সুষ্ঠুভাবে খেলা পরিচালনার দাবি জানায় শামছুদ্দিন স্মৃতি সংঘ। তারা জাতির জনকের নামে টুর্নামেন্ট আয়োজকদের সুষ্ঠুভাবে লিগ পরিচালনা করার আহ্বান জানায়। তা না হলে এই টুর্নামেন্টের প্রতি দর্শক ও দলগুলো আস্থা হারিয়ে ফেলবে। শুধু তাই নয়, বর্তমানে ক্রীড়া সংস্থার স্বজনপ্রীতির কারণে সব ধরনের খেলায় ভোলা জেলা ক্রীড়া সংস্থা ভালো ফলাফল করতে পারছে না। ফলে এই জেলা থেকে কোনো ভালো খেলোয়াড় তৈরি হচ্ছে না। তাই ক্রীড়া সংস্থাকে খেলা লেজুড়ভিত্তিক না করে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করার দাবি জানায়।

এ সময় উপস্থিত ছিলেন, টিমের ম্যানেজার মো. হোসেন, সহকারী কোচ জসিম উদ্দিন, সদস্য নাজমুল হোসেন তুষার, মাসুরুর মাহামুদ নিলয়, মো. শাহজাহান, নছির উদ্দিন, রবিউল আলম, মহসিন, আবুল কালাম আজাদ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাজে রেফারিংয়ের অভিযোগ: ভোলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ বর্জন করল শামছুদ্দিন স্মৃতি সংঘ

প্রকাশের সময় : 01:16:19 pm, Wednesday, 15 January 2020