বরিশাল প্রেসক্লাবে প্রয়াত সদস্যদের স্মরণে ইফতার মাহফিল Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম




বরিশাল প্রেসক্লাবে প্রয়াত সদস্যদের স্মরণে ইফতার মাহফিল

বরিশাল প্রেসক্লাবে প্রয়াত সদস্যদের স্মরণে ইফতার মাহফিল




নিজস্ব প্রতিবেদক ॥ প্রতি বছরের ন্যায় এবারও বরিশাল প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে ‘স্বজন স্মরণ ও ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে বরিশাল প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে অংশ নেন প্রয়াত সাংবাদিক বা সদস্যদের স্বজনরা এবং উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্যরা।

প্রেসক্লাবের তৃতীয় তলার হলরুমে বিকেল ৪টায় অনুষ্ঠানের সূচনা হয়। সভার সভাপতিত্ব করেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু। সঞ্চালনার দায়িত্ব পালন করেন ‘স্বজন স্মরণ’ উদ্যাপন উপ-পরিষদের আহ্বায়ক হুমায়ুন কবির। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এবায়দুল হক চাঁন।

এছাড়া প্রয়াত সদস্যদের স্মৃতিচারণ করতে গিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চুন্নু, সিনিয়র সদস্য নূরুল আলম ফরিদ, নাসিমুল আলম, কাজী মকবুল হোসেন, সাবেক সভাপতি কাজী আল মামুন, ক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন, স্মরণিকা প্রস্তুতি কমিটির আহ্বায়ক দেবাশীষ চক্রবর্তী, সদস্য সচিব এম মোফাজ্জেল, নির্বাহী সদস্য মঈনুল ইসলাম সবুজ, ক্লাব সদস্য শাহে আলম প্রমুখ।

বক্তারা প্রয়াত সদস্যদের অবদানের কথা স্মরণ করেন এবং তাদের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। তারা বলেন, “আমরা যাঁদের হারিয়েছি তাদের স্বজনদের শোক দানে ভাষা খুঁজে পাই না, তবে আমরা এই কথাই বলতে পারি যে, অতীতে আমরা প্রয়াত সদস্যদের পরিবারের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও প্রেসক্লাব তাদের পাশে থাকবে।”

অনুষ্ঠানে নেতৃবৃন্দ প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন। শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যাতে প্রয়াতদের আত্মার শান্তি কামনা করা হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সকল স্তরের সদস্যবৃন্দ।

এছাড়া, প্রতি বছর অনুযায়ী, এ সময় একটি স্মরণিকা প্রকাশ করা হয়, যেখানে প্রয়াত সদস্যদের জীবনের বিভিন্ন দিক ও অবদান তুলে ধরা হয়। বরিশাল প্রেসক্লাবের এই আয়োজন শোকের মাঝে একত্রিত হওয়ার সুযোগ সৃষ্টি করে এবং প্রয়াত সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD