বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে সাদা প্যানেলের নিরঙ্কুশ বিজয় Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল




বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে সাদা প্যানেলের নিরঙ্কুশ বিজয়

বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে সাদা প্যানেলের নিরঙ্কুশ বিজয়




নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহি বরিশাল আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও নির্বাহী সদস্যসহ ১১টি পদের ১০টিতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাদা প্যানেলের প্রার্থীরা নিরঙ্কুশ বিজয়ী হয়েছেন। অপরদিকে বিএনপি সমর্থিত নিল প্যানেল থেকে শুধুমাত্র নির্বাহী সদস্য একটি পদের প্রার্থী বিজয়ী হয়েছেন।

শুক্রবার সকালে নির্বাচন পরিচলনা কমিটির আহবায়ক অ্যাডভোকেট লস্কর নুরুল হক ও সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঘোষিত ফলাফলে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাদা প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মোঃ গোলাম কবির বাদল ৪৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপি সমর্থিত নিল প্যানেলের প্রার্থী অ্যাডভোকেট সাদিকুর রহমান লিঙ্কন পেয়েছে ৩৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে সাদা প্যানেলের খান মোঃ মোর্শেদ ৩৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার প্রতিদ্বন্ধি প্রার্থী নিল প্যানেলের মির্জা মোঃ রিয়াজ হোসেন পেয়েছেন ৩৮১ ভোট।

সহ-সভাপতি দুটি পদে আমিরুল ইসলাম মঞ্জু ও অসিত রঞ্জন দাস, অর্থ সম্পাদক পদে মিজানুর রহমান টিটু, যুগ্ম সম্পাদক দুটি পদে ইমতিয়াজ আহমেদ ও প্রদীপ কুমার রায় উজ্জল, নির্বাহী সদস্য চারটি পদের তিনটিতে সাদা প্যানেলের প্রার্থী মোঃ মিলন ভূঁইয়া, সোহেল রানা শান্ত, নুপুর রানি ভদ্র এবং নিল প্যানেলের মাইনুল ইসলাম সজল নির্বাচিত হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিরামহীনভাবে বিকেল চারটা পর্যন্ত চলে ভোটগ্রহণ। রাতে ভোট গণনা শেষে শুক্রবার সকালে ফলাফল ঘোষণা করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD