বরিশালে নবনির্বাচিত ১২ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




বরিশালে নবনির্বাচিত ১২ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

বরিশালে নবনির্বাচিত ১২ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

বরিশালে নবনির্বাচিত ১২ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ




স্টাফ রিপোর্টার॥ ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানগন নতুন মেয়াদে শপথ বাক্য গ্রহণ করেছেন।

 

 

আজ রবিবার সকাল সাড়ে দশটায় বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম এর সভাপতিত্বে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করিয়েছেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

 

 

একই সাথে জেলার নবনির্বাচিত ১২টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানগন শপথ বাক্য পাঠ করেন। আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত বর্তমান পাঁচ চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দিতায় পুণঃরায় নির্বাচিত হয়েছিলেন।

 

 

শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান মো. সাইদুর রহমান রিন্টু, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগে সভাপতি সুনিল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটনসহ পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

 

 

শপথ গ্রহন করা চেয়ারম্যানরা হলেন আগৈলঝাড়া উপজেলার রাজিহার, বাকাল, বাগধা, গৈলা ও রত্নপুর ইউনিয়ন, বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর, শায়েস্তাবাদ, চরমোনাই, চড়কাউয়া, চাঁদপুরা, চন্দ্রমোহন, বানরীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন। শপথ গ্রহন অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সকল চেয়ারম্যানদেরকে ফুলের শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD