বরিশালে ধর্ষণের পর হত্যার ঘটনায় দুই মাস পেরিয়ে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেননি পুলিশ Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম




বরিশালে ধর্ষণের পর হত্যার ঘটনায় দুই মাস পেরিয়ে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেননি পুলিশ

বরিশালে ধর্ষণের পর হত্যার ঘটনায় দুই মাস পেরিয়ে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেননি পুলিশ




মুলাদী প্রতিনিধি:
জেলার মুলাদী উপজেলার প্যাদারহাট ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী তামান্না আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনার প্রায় দুই মাস পেরিয়ে গেলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেননি। ফলে বিচার নিয়ে শঙ্কিত হয়ে পরেছেন ওই ছাত্রীর পরিবারের সদস্যরা। হতদরিদ্র পরিবার হওয়ায় আদৌ বিচার পাবে কিনা এ নিয়ে তাদের মধ্যে নানা শঙ্কা বিরাজ করছে।

শনিবার দুপুরে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ীদের চিহ্নিত করে অনতিবিলম্বে গ্রেফতারের দাবিতে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা মুলাদী-মীরগঞ্জ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত ৭ নভেম্বর বিকেলে স্কু ছাত্রী তামান্না আক্তারকে ঘরে একা পেয়ে দুর্বৃত্তরা ধর্ষণের পর হত্যা করে।

 

নিহত স্কুল ছাত্রীর পিতা মঞ্জু চৌকিদার জানান, দুই মাসেও হত্যাকারীদের কেউ গ্রেফতার না হওয়ায় আদৌ বিচার পাবেন কিনা তা নিয়ে তাদের মধ্যে নানা শঙ্কা বিরাজ করছে। এ ব্যাপারে মুলাদী থানার ওসি (তদন্ত) সাইদ আহমেদ তালুকদার জানান, ময়নাতদন্তের রির্পোট থানায় না আসায় কোনো ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছেনা। রির্পোট হাতে পেলেই দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

উল্লেখ্য, ২০১৮ সালের ৭ নভেম্বর রাত নয়টার দিকে মুলাদী থানা পুলিশ উপজেলার কাজিরচর ইউনিয়নের ডিক্রিরচর গ্রামের বাসিন্দা মঞ্জু চৌকিদারের বসত ঘর থেকে তার মেয়ে তামান্না আক্তারের মরদেহ উদ্ধার করেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD