বরিশালে কলেজছাত্রের গলাকাটা লাশ উদ্ধার Latest Update News of Bangladesh

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম ইরান যুদ্ধ মিত্রদের সুরক্ষার জন্য, দাবি ট্রাম্পের হরমুজ সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানি আমদানি বাড়াচ্ছে বাংলাদেশ মা ইলিশ রক্ষায় নলছিটিতে ভ্রাম্যমাণ আদালত, বিপুল জাটকা জব্দ নগরীর উন্নয়নে সাংবাদিকরা পাশে থাকবেন, আশা বিসিসি প্রশাসকের মুন্সিগঞ্জ থেকে এসে চরমোনাই ঘাটে ডুবল মাহফিলের লঞ্চ ইসরায়েল-ইরান উত্তেজনায় ‘চিকেন গেমে’ আটকে ট্রাম্প! আবার বাড়ল স্বর্ণের দাম, নতুন রেকর্ড বাজারে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা চরমে, ইরানকে কঠোর বার্তা যুক্তরাষ্ট্রের




বরিশালে কলেজছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

বরিশালে কলেজছাত্রের গলাকাটা লাশ উদ্ধার




থানা প্রতিনিধি:বরিশালের উজিরপুরে ইমরান হোসেন হাওলাদার(২৪) নামে এক কলেজছাত্রকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৯ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়ির পাশে পুকুর সংলগ্ন একটি পরিত্যক্ত জমির মধ্যে থেকে তার গলাকাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত কলেজছাত্র ইমরান উপজেলার জল্লা ইউনিয়নের মুনসির তাল্লুক গ্রামের সরোয়ার হোসেন হাওলাদারের ছেলে। তিনি স্থানীয় ভবানীপুর হাজী তাহের উদ্দিন ডিগ্রি কলেজ থেকে এবার ডিগ্রি শেষ বর্ষের পরীক্ষা দিয়েছেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল স্থানীয়দের বরাত দিয়ে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় এক নারী পাতা কুড়াতে গিয়ে ইমরানের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মরদেহটি উদ্ধার করে।তিনি জানান, ইমরানের গলায় ছুরি দিয়ে কোপানো। ডান হাতের কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এছাড়া শরীরের অনেক অংশে রক্তাক্ত জখম রয়েছে।ধারণা করা হচ্ছে- তাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা করেছে তা এ মুহূর্তে কিছু বলা সম্ভব নয়।

স্বজন ও প্রতিবেশীদের বরাত দিয়ে ওসি আরও জানান, ইমরান শুক্রবার (৮ ফেব্রুয়ারি) রাতে তার চাচা আবুল কালাম আজাদের ঘরে বিপিএলের খেলা দেখছিলো। খেলা বিরতির সময় ভাত খেতে নিজ ঘরে যায়। ঘরে ভাত খাবার শেষে ইমরানের মোবাইল নম্বরে কেউ একজন ফোন করে কথা বলে। ফোনে কথা বলেই ঘর থেকে বেরিয়ে যান ইমরান। তখন থেকেই নিখোঁজ ছিলো ইমরান।ওসি শিশির কুমার পাল জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের আটকের অভিযান চলছে।এদিকে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD