সংবাদ শিরোনাম:

বরিশালের হিজলায় এক কিশোরকে মারধরের অভিযোগ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:50:30 pm, Thursday, 17 October 2019
  • 6 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি।। বরিশালের হিজলায় মোঃ আরিফ দপ্তরী(১৭) নামে এক কিশোরকে মারধরের পরে, পায়ে ইট বেধে নদীতে ফেলে দেয়ার চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া যায়। আহত কিশোরকে হিজলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আরিফ বড়জালিয়া ইউনিয়নের বাহের চর এলাকার সুলাইমান দপ্তরীর ছেলে ।

আহত আরিফ জানায়, মঙ্গলবার বাহের চরের শান্তির বাজার এলাকার ইট ভাটার কাছে নদীর পারে, আরিফ এবং তার বন্ধু সাকিল নৌকায় ঘুমাচ্ছিল। গভীর রাতে হঠাৎ করে একই এলাকার কালাম বেপারীর ছেলে সুজন, আলতাফ খার ছেলে রিয়াজ এবং আলতাফ সিকদারের ছেলে রাকিব তাদের দু’জনকে মারধর করতে থাকে। সাকিল নৌকা থেকে পালাতে পারলেও ওরা আরিফকে নৌকা থেকে তীরে এনে প্রচণ্ড মারধর করে। পরে তার পায়ে ইট বেধে নদীতে ফেলে দেয়ার চেষ্টা চালায়। আরিফ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। আরিফকে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার ব্যাপারে হিজলা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানায় আহতের বাবা সুলাইমান দপ্তরী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালের হিজলায় এক কিশোরকে মারধরের অভিযোগ

প্রকাশের সময় : 07:50:30 pm, Thursday, 17 October 2019