বরিশালের ইয়ামিন ইয়াবাসহ ঢাকায় আটক Latest Update News of Bangladesh

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ! তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে কমলো সোনার দাম স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানিয়ে যা বললেন জামায়াত আমির ট্রাম্পের আলোচনায় ইরানের কঠিন শর্তে নতুন চ্যালেঞ্জ




বরিশালের ইয়ামিন ইয়াবাসহ ঢাকায় আটক

বরিশালের ইয়ামিন ইয়াবাসহ ঢাকায় আটক




অনলাইন ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ হাজার পিস ইয়াবা বহনকালে এক কিশোরীসহ তিনজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।তিনটি পৃথক ঘটনায় তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।তিনি জানান, আজ (শুক্রবার) বেলা দেড়টার সময় বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে ইয়াবাসহ এক কিশোরীকে (১৪) আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ২০টা এয়ার টাইট প্যাকেটে এক হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

অন্য ঘটনায় দুপুর ২টার দিকে মো. ইয়ামিনকে (৩২) বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গনের পুকুর পাড় থেকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।একইদিন বিকেল ৩টার দিকে মো. শরিফুল ইসলাম (২৬) নামে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল সংলগ্ন পাবলিক টয়লেটের কাছ থেকে একজনকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৩ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

আটকদের মধ্যে ইয়ামিনের নামে ডিএমপির যাত্রাবাড়ী থানায় ইয়াবার আরও একটি মামলা আছে।জিজ্ঞাসাবাদে আটকররা জানায়, তারা মূলত বাহক। এই মালামাল মূল মালিকের প্রতিনিধি তাদের কাছ থেকে সংগ্রহ করার কথা ছিল।আটক কিশোরীর বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার বেপারী হাটে এবং ইয়ামিন বরিশাল জেলার হিজলা থানার শ্রীপুর গ্রামের আব্দুল মজিদ তালুকদারের ছেলে। আটক শরিফ ঢাকা মেট্রোর শ্যামপুর থানার গেন্ডারিয়ার দক্ষিণ মীর হাজীরবাগ এলাকার মৃত তবারক হাওলাদারের ছেলে।আটক ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ টাকা।তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD