বরগুনায় খেলার মাঠে মেধাবী শিক্ষার্থীর মৃত্যু Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে কমলো সোনার দাম স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানিয়ে যা বললেন জামায়াত আমির ট্রাম্পের আলোচনায় ইরানের কঠিন শর্তে নতুন চ্যালেঞ্জ সচিবালয়ে স্বাধীনতা দিবসের ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভা




বরগুনায় খেলার মাঠে মেধাবী শিক্ষার্থীর মৃত্যু

বরগুনায় খেলার মাঠে মেধাবী শিক্ষার্থীর মৃত্যু

বরগুনায় খেলার মাঠে মেধাবী শিক্ষার্থীর মৃত্যু




আমতলী প্রতিনিধি॥ বরগুনার আমতলীতে ফুটবল খেলার মাঠে তানভীর (১৭) নামে এক মেধাবী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তানভীর ওই এলাকার সোহেল তালুকদারের পুত্র। বুধবার (১৬ জুন) বিকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

 

 

এলাকাবাসী জানায়, আমতলী সরকারী কলেজের একাদশ শ্রেণীর (বিজ্ঞান বিভাগ) মেধাবী শিক্ষার্থী তানভীর প্রতিদিনের ন্যায় বন্ধুদের সাথে ফুটবল খেলতে মাঠে নামে। খেলা চলাকালীন বিকাল ৬টার দিকে হঠাৎ সে অসুস্থ হয়ে মাঠের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারায়। এ সময় তার বন্ধুরা তাকে মাঠের বাইরে নিয়ে সুস্থতার চেষ্টা করে। তারা জ্ঞান ফেরাতে ব্যর্থ হয়। এ সময় তানভীরের বাড়িতে খবর দিলে তার স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তানভীরকে মৃত্যু ঘোষণা করেন।

 

 

কলেজ শিক্ষার্থী তানভীরের অকাল মৃত্যুতে তার বন্ধুদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। অনেককেই হাসপাতালে বসে কান্না করতে দেখা গেছে।

 

 

তানভীর গত বছর এসএসসি পরীক্ষায় চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয় থেকে একমাত্র শিক্ষার্থী হিসেবে জিপিএ-৫ পেয়েছে।

 

 

তানভীরের বন্ধু শাহিন বলেন, আমরা প্রতিদিন একসাথে স্কুল মাঠে ফুটবল খেলি। আজ ও খেলা চলাকালীন হঠাৎ দৌড় দিয়ে মাঠের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে। আমরা ভেবেছি ও অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে কিছুক্ষণ রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। ও যে আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে যাবে তা আমরা ভাবতেও পারিনি।

 

 

তানভীরের দাদা রাজা তালুকদার বলেন, আমার নাতি ফুটবল খেলতে গিয়ে খেলা চলাকালীন মাঠের মধ্যে স্ট্রোক করে মারা গেছে।

 

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারজানা আকতার দিনা বলেন, হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে মাঠে খেলা অবস্থায় স্ট্রোক করে মারা গেছে। আমতলী থানার পরিদর্শক (ওসি) মো. শাহআলম হাওলাদার বলেন, খেলার মাঠে শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি শুনেছি। স্বজনদের সাথে কথা বলে পরবর্তী আইনি বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD