ববিতে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফেডারেশনের সম্মেলন Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম




ববিতে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফেডারেশনের সম্মেলন

ববিতে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফেডারেশনের সম্মেলন




তরিকুল ইসলাম, ববি প্রতিনিধি॥ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।ববি কর্মচারী কল্যাণ পরিষদের (গ্রেড১৭-২০) আয়োজনে আগামী ৩০ ও ৩১ জানুয়ারি বরিশাল বিশ্ববিদ্যালয়স্থ জীবনানন্দ দাস কনফারেন্স সেন্টারে সম্মেলনের ভ্যেনু নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ফেডারেশনের কার্যক্রম স্থবির অবস্থায় ছিল। ফেডারেশনটিকে সক্রিয় করতে এবং দেশের সকল বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মধ্যে আন্তসম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে এবার সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সম্মেলনের মাধ্যমে নিজেদের অধিকার সংরক্ষণে দেশব্যাপী সকল বিশ্ববিদ্যালয়গুলোর কর্মচারীরা ঐক্যবদ্ধ হবে বলে ধারণা করছে আয়োজকেরা।

সম্মেলনকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ। বরিশাল বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদের সভাপতি মোঃ হাসানুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয় গুলোর কর্মচারীদের অধিকার সুরক্ষা ও আন্তঃসম্পর্ক বৃদ্ধির জন্য এমন সম্মেলনের বিকল্প নেই। দীর্ঘদিন পর এমন একটি আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে ভেবে আমরা সকলেই আনন্দিত। সম্মেলনটি যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি এজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD