পূর্ব ইলিশায় গুলিবিদ্ধ এএসআই মোক্তার শঙ্কামুক্ত নন Latest Update News of Bangladesh

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




পূর্ব ইলিশায় গুলিবিদ্ধ এএসআই মোক্তার শঙ্কামুক্ত নন

পূর্ব ইলিশায় গুলিবিদ্ধ এএসআই মোক্তার শঙ্কামুক্ত নন




নিজস্ব প্রতিবেদক: পিস্তলের গুলিতে আহত ভোলার পূর্ব ইলিশা নৌ থানার পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোক্তার হোসেন শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রোববার (২৩ জুন) রাতে তাকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পঞ্চম তলার অপারেশন থিয়েটারে অস্ত্রোপচারের জন্য ঢোকানো হয়েছে।

রাত সাড়ে ৯ টায় বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের সহকারী পরিচালক ডা. রেজা আলম বলেন, ক্যাজুয়ালিটির স্পেশালিস্ট সহকারী অধ্যাপক ডা. আলামিন যেটা আমাদের জানিয়েছেন জরুরি অপারেশন করতে হবে। অপারেশন করার মুহূর্তে তাৎক্ষণিক কোন ঘটনা ঘটবে কিনা সেটি এখনই বলা যাবে না। তবে অপারেশন এখন করতেই হবে।

তিনি বলেন, বাহির থেকে অনেকসময় অনেক কিছু বোঝা যায় না। তবে ভেতরে অনেক সমস্যা হতেই পারে। পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত রক্ত সংগ্রহ করা হয়েছে। এখন আল্লাহকে স্মরণ করা ছাড়া কিছু করার নেই। অপারেশন সফলভাবে সম্পন্ন হলে বলা যাবে ভবিষ্যৎ, তাই এখনই বলা যাবে না যে, গুলিবিদ্ধ পুলিশ সদস্য শঙ্কামুক্ত।

এদিকে গুলিটি আহত পুলিশ সদস্যের পেটের এক পাশ থেকে ঢুকে অপর পাশ দিয়ে বের হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে চিকিৎসকরা এ বিষয়ে নিশ্চিত ননা।

আর নৌ পুলিশের এসপি কফিল উদ্দিন জানিয়েছেন, আমরা চাচ্ছি আগে আমাদের পুলিশ সদস্য সুস্থ হোক, সেজন্য যা করণীয় তাই করা হবে।

উল্লেখ্য রোববার বিকেলে ভোলার পূর্ব ইলিশা নৌ থানার ভেতরে পিস্তলের গুলিতে আহত হয়েছেন ভোলা নৌ পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোক্তার হোসেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD