পিরোজপুর প্রেসক্লাব নির্বাচন-২০২৬: সভাপতি শামীম, সম্পাদক তানভীর Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:




পিরোজপুর প্রেসক্লাব নির্বাচন-২০২৬: সভাপতি শামীম, সম্পাদক তানভীর

পিরোজপুর প্রেসক্লাব নির্বাচন-২০২৬: সভাপতি শামীম, সম্পাদক তানভীর




পিরোজপুর প্রতিনিধি ॥ সাংবাদিকদের ঐক্য ও পারস্পরিক সমঝোতার মধ্য দিয়ে পিরোজপুর প্রেসক্লাব নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে অনুষ্ঠিত নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সব পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এস. এম. রেজাউল ইসলাম শামীম (দৈনিক আমার দেশ) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এস. এম. তানভীর আহমেদ (দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও যমুনা টিভি)। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসকের মনোনীত কর্মকর্তা ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ইকবাল করিম।

নির্বাচনে সহ-সভাপতি হিসেবে খেলাফত হেসেন খসরু (দৈনিক পিরোজপুরের কথা) ও শেখ মো. রশিদ আল মুনান (এনটিভি), যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক (সময় টিভি) এবং কোষাধ্যক্ষ কুমার শুভ রায় (বাংলাভিশন) নির্বাচিত হন।

এছাড়া দপ্তর ও পরিসম্পদ সম্পাদক হিসেবে মো. তামিম সরদার (ইনডিপেনডেন্ট টিভি ও দৈনিক আজকের পত্রিকা), সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক কবির হোসাইন (দিপ্ত টিভি), ক্রীড়া সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন (সাপ্তাহিক বলেশ্বর) এবং তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক হিসেবে শেখ আবু মো. জুবায়ের জনি (সাপ্তাহিক পিরোজপুর বাণী) নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন— মাহামুদ হোসেন (ইউএনবি), এম এ রব্বানী ফিরোজ (দৈনিক খবর), আরিফ মোস্তফা (দৈনিক বণিক বার্তা ও বাংলা ট্রিবিউন), ফসিউল ইসলাম বাচ্চু (সমকাল ও চ্যানেল আই), জহিরুল হক টিটু (দৈনিক যায়যায় দিন ও নিউ নেশন), খালিদ আবু (আমাদের সময়), মাহামুদুর রহমান মাসুদ (দৈনিক মানবজমিন), ওয়াহি হাসন বাবু (ইনকিলাব) ও কে এম হাবিবুর রহমান (ডেইলি স্টার ও ডিবিসি টিভি)।

১৯৬৭ সালে প্রতিষ্ঠিত পিরোজপুর প্রেসক্লাব দীর্ঘদিন ধরে জেলার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন হিসেবে পেশাগত মানোন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতা রক্ষায় ভূমিকা রেখে আসছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD