পাথরঘাটায় দুই'নারী সন্ত্রাসী' পুড়িয়ে দিলো বসত ঘর Latest Update News of Bangladesh

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
জুলাইয়ে শুরু, আগস্টে শেষ হবে এইচএসসি পরীক্ষা, সূচি প্রকাশ অব্যবহৃত সরকারি ২০০টি বহুতল ভবন হবে হাসপাতাল, প্রধানমন্ত্রীর ঘোষণা ‘মেড ইন বাংলাদেশ’ প্রচারে শিক্ষার্থীদের পাট ব্যাগ দেবে সরকার দুই দিনব্যাপী সংরক্ষিত নারী আসনের মনোনয়ন যাচাই শুরু সৌদিতে পৌঁছালেন ২০ হাজার ৫৬৩ জন হজযাত্রী, নিহত একজন হরমুজ সংকট মোকাবিলায় লন্ডনে বিশ্ব শক্তির জরুরি বৈঠক ইরান ইস্যুতে নতুন কূটনৈতিক মোড়, যুদ্ধবিরতি বাড়াল যুক্তরাষ্ট্র গৌরনদীতে অভ্যন্তরীণ দ্বন্দ্বে মুখোমুখী ছাত্রদল-যুবদল, বিএনপির অফিস ভাঙচুর সংরক্ষিত নারী আসনে শক্তিশালী প্রতিনিধিত্বে বিএনপির নতুন তালিকা বিচার ব্যবস্থায় আস্থা ফিরলেই কমবে মব ভায়োলেন্স: প্রধানমন্ত্রী




পাথরঘাটায় দুই’নারী সন্ত্রাসী’ পুড়িয়ে দিলো বসত ঘর

পাথরঘাটায় দুই’নারী সন্ত্রাসী’ পুড়িয়ে দিলো বসত ঘর




পাথরঘাটা সংবাদদাতা:  বরগুনার পাথরঘাটায় একটি বসত ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিবেশী ফতেমা বেগম ও পুতুল বেগম নামের দুই নারীর বিরুদ্ধে এ অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটে শুক্রবার (২৪ মে) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের দক্ষিণ বাইনচটকি গ্রামে শহিদুল আকনের বাড়িতে।এর আগে দীর্ঘদিন ধরে শহিদুল আকন ও তার পরিবারকে ওই বাড়িঘর থেকে উৎখাতের পায়তারা করে আসছেন পার্শ্ববর্তী এ প্রতিবেশীরা।

শহিদুল আকনের স্ত্রী হেপী বেগম বলেন, প্রতিবেশী ফতেমা বেগম ও পুতুল বেগমের পার্শ্ববর্তী জমি চাপা। তাই তারা আমাদের ভিটা থেকে দীর্ঘদিন ধরে উৎখাতের পায়তারা চালাচ্ছেন। আমাদের পরিবারের একমাত্র আয় রোজগারের ব্যক্তি শহিদুল আকন পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরে কাজ করেন।

এতে প্রায়ই সময় আমার ৫ কন্যা ও শাশুড়িসহ ৭ নারী ঘরে থাকতে হয়। এ সুযোগে প্রতিনিয়িত ওই প্রতিবেশিরা ভয়ভীতি দেখান। ঘরে কোন পুরুষ ছেলেরা না থাকায় আমরা এর কোন প্রতিবাদও করতে পারি না। স্থানীয় ইউপি সদস্য হিরু গোলদারও অসহায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কাকচিড়া ইউনিয়নের দক্ষিণ বাইনচটকি গ্রামের শহিদুল আকনের কাঠের দোতালা ঘর পুড়ে গেছে। ঘরটি যে যাবে পুড়ে গেছে তাতে ধারনা করা হচ্ছে কোন রাসনিক দ্রব্য দিয়ে ঘরে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা।

এতে ওই ঘরে থাকা দুই লাখ ২০ হাজার ও ১০ ভরি স্বর্ণালংকারসহ ঘরের সকল আসবাবপত্র আগুনে পুড়ে গেছে।অভিযোগ প্রসঙ্গে প্রতিবেশী ফতেমা বেগম বলেন, এ ঘটনায় আমরা জড়িত নয়, কারা আগুন দিয়েছে তা আমরা জানি না।

এ ব্যপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হানিফ সিকদার বলেন, পুড়ে যাওয়া ঘরের নারীরা থানায় আসছিল, তারা মামলা দিলে ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD