পরকীয়া সন্দেহে স্ত্রীর চোখ উৎপাটনের চেষ্টা Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম




পরকীয়া সন্দেহে স্ত্রীর চোখ উৎপাটনের চেষ্টা

পরকীয়া সন্দেহে স্ত্রীর চোখ উৎপাটনের চেষ্টা




 

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের সন্তোষদি গ্রামে নির্যাতনের পর স্ত্রীর চোখ উৎপাটনের চেষ্টায় স্বামী আব্দুস সাত্তারকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।এ দিকে স্ত্রী শাহানুর বেগমের (২৬) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রেফার্ড করে ঢাকায় পাঠানো হয়েছে।

বাকেরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুজ্জামান জানান, আব্দুস সাত্তারের সঙ্গে শাহানুর বেগমের ১৩ বছর আগে বিয়ে হয়। সম্প্রতি আব্দুস সাত্তার তার স্ত্রীর অন্য যুবকের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছে বলে সন্দেহ শুরু করে। এ নিয়ে তাদের দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হয়।পরকীয়া সন্দেহের জের ধরে সোমবার দিনগত রাত ২টার দিকে আব্দুস সাত্তারের সঙ্গে শাহানুর বেগমের ঝগড়া বেধে যায়। এসময় মারধর ও চাকু দিয়ে স্ত্রী শাহানুর বেগমের চোখ উৎপাটনের চেষ্টা চালায় স্বামী আব্দুস সাত্তার। এক পর্যায়ে নির্যাতনের মুখে জ্ঞান হারায় স্ত্রী শাহানুর বেগম।

সকালে শাহানুর বেগমের বড় বোন হেলানা বেগম তাকে (শাহানুর বেগম) উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শাহানুর বেগমের অবস্থার অবনতি হলে বরিশাল মেডিকেল থেকে রেফার্ড করে তাকে ঢাকায় পাঠানো হয়।ওসি মো. মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় বিকেলে শাহানুর বেগমের বড় বোন হেলানা বেগম বাদী হয়ে থানায় মামলা করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আব্দুস সাত্তারকে গ্রেফতার করেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD