পবিপ্রবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইউনুছ শরীফ দুর্নীতির মামলায় গ্রেফতার Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম ইরান যুদ্ধ মিত্রদের সুরক্ষার জন্য, দাবি ট্রাম্পের হরমুজ সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানি আমদানি বাড়াচ্ছে বাংলাদেশ মা ইলিশ রক্ষায় নলছিটিতে ভ্রাম্যমাণ আদালত, বিপুল জাটকা জব্দ নগরীর উন্নয়নে সাংবাদিকরা পাশে থাকবেন, আশা বিসিসি প্রশাসকের মুন্সিগঞ্জ থেকে এসে চরমোনাই ঘাটে ডুবল মাহফিলের লঞ্চ ইসরায়েল-ইরান উত্তেজনায় ‘চিকেন গেমে’ আটকে ট্রাম্প! আবার বাড়ল স্বর্ণের দাম, নতুন রেকর্ড বাজারে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা চরমে, ইরানকে কঠোর বার্তা যুক্তরাষ্ট্রের রাতের অগ্নিকাণ্ডে ধামুরা বন্দরে কোটি টাকার ক্ষতি, পুড়ল আট দোকান




পবিপ্রবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইউনুছ শরীফ দুর্নীতির মামলায় গ্রেফতার

পবিপ্রবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইউনুছ শরীফ দুর্নীতির মামলায় গ্রেফতার




নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ইউনুছ শরীফকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার বিকেলে দুদকের উপ পরিচালক মো. মোজাহার আলী সরদারের নেতৃত্বে একটি দল পটুয়াখালীর দুমকি বাজার থেকে তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপ পরিচালক মো. মোজহার আলী সরদার বলেন, ইউনুছ শরীফ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬টি প্রকল্পের কাজে দরপত্র মূল্যায়ন কমিটির অগোচরে দরদাতাদের দাখিল করা বিল অব কোয়ান্টিটি (বিওকিউ) অনুযায়ী সঠিক হিসাব না করে মিথ্যা ও ভুল হিসাবের মাধ্যমে ৬টি কোম্পানিকে সর্বনিম্ন দরদাতা নির্ধারণ করেন। এতে ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর হিসাব বিকৃত করে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে দরপত্র মূল্যায়ন কমিটি ও কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে কার্যাদেশ দেয়া হয়। এর মাধ্যমে সরকারের মোট ৫৩ লাখ ৫০ হাজার ৩৯০ টাকা ক্ষতি হয়েছে বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত ইউনুছ শরীফের বিরুদ্ধে পটুয়াখালীর বিশেষ দায়রা জজ আদালতে মামলা করা হয়েছে। পরে আদালতে হাজির করা হলে বিচারক এ কে এম এনামুল হক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD