পবিত্র কুরআনের হাফেজ হলেন ১০ বছরের ইভা Latest Update News of Bangladesh

শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ! তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে কমলো সোনার দাম স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানিয়ে যা বললেন জামায়াত আমির ট্রাম্পের আলোচনায় ইরানের কঠিন শর্তে নতুন চ্যালেঞ্জ




পবিত্র কুরআনের হাফেজ হলেন ১০ বছরের ইভা

পবিত্র কুরআনের হাফেজ হলেন ১০ বছরের ইভা




ডেস্ক রিপোর্ট : ৩৬ মাসে পবিত্র কুরআন শরীফ মুখস্থ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন শিশু ফাহমিদা জান্নাত ইভা (১০)। ৩০ পারা কুরআন শুদ্ধভাবে দ্রুততার সাথে পড়ার কারণে শিক্ষক ও সহপাঠীদের কাছে প্রশংসিত হয়েছে সে। তার শিক্ষা প্রতিষ্ঠান থেকেও সংবর্ধিত হয়েছে এই শিশুটি।

ইভা রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নে হাজীপাড়া গ্রামের রফিকুল আলম ওরফে ইরান ও রুমা আকতারের মেয়ে শিশু ও রাঙ্গুনিয়া নুরুল উলুম মাদ্রাসার ছাত্রী।

ইভার বাবা রফিকুল আলম ইরান বলেন, পবিত্র কুরআন আমাদের ধর্মীয় গ্রন্থ। ইভা ছোট বয়সে কুরআন শরীফ মুখস্থ করেছে, সেটা আমাদের জন্য গর্বের বিষয়। দুনিয়ার শান্তি ও পরকালের মুক্তির জন্য কুরআন শরীফের বিধি-বিধান মেনে চলা প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব।

তিনি আরও বলেন, কুরআন শরীফ মুখস্থের পাশাপাশি কুরআনের প্রতিটি আয়াত যাতে বাংলায় বুঝতে পারে সেজন্য তাকে মাদ্রাসায় পড়াবো। ইভাও মাদ্রাসায় লেখাপড়া করতে আগ্রহী।

নুরুল উলুম বালিকা মডেল হিফজ মাদ্রাসার শিক্ষার্থী ইভা। মাদ্রাসাটি রাহাতিয়া নঈমীয়া বশরীয়া ট্রাস্ট পরিচালনা করছেন।

ট্রাস্টের সভাপতি সৈয়্যদ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা বলেন, ইভা অল্প বয়সে পবিত্র কুরআন শরীফ খতম (মুখস্থ) করেছে, এটা খুব আশ্চর্য্যর বিষয়। সে শিক্ষকসহ পরিবারের সবার সহযোগিতা পেয়েছে। ভবিষ্যতে আরও ভালো করবে সেটাই প্রত্যাশা করি।

মাদর্সাার পরিচালক (তত্ত্বাবধায়ক) ওবাইদুল হক বলেন, এখানে কোলাহলমুক্ত পরিবেশে শিক্ষার্থীদের পাঠদান করা হয়। হেফজ মাদ্রাসাটিতে বালিকাদের জন্য আলাদা পড়া ও থাকার ব্যবস্থা রয়েছে।

ইভার শিক্ষক হাফেজ মো. সরোয়ার বলেন, ইভা খুবই মেধাবী। তাকে পড়া বুঝিয়ে দিলে সহজে আয়ত্ব করতে পারে। পড়া মুখস্থ করতে তার বেশি সময় লাগে না। সব শিক্ষার্থীদের চেয়ে সে একটু আলাদা। তবে আরও ভালো করতে কুরআন শরীফ প্রতিদিন চর্চা করতে হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD