নগরীতে পরকীয়া বাধা দেয়ায় স্ত্রী রূপাকে নির্যাতন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বরিশালে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত শিল্প ও জনজীবন কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল দেশের শীর্ষ ঋণখেলাপি তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার




নগরীতে পরকীয়া বাধা দেয়ায় স্ত্রী রূপাকে নির্যাতন

নগরীতে পরকীয়া বাধা দেয়ায় স্ত্রী রূপাকে নির্যাতন




স্টাফ রিপোর্টার // নগরীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানুষিক নির্যাতনে আহত করে ২০ ঘন্টা বাসার মধ্যে আটকে রেখেছে স্বামী শফিকুল ইসলাম পলাশ। পরে স্থানীয়দের সহায়তায় স্ত্রীর ভাই গতকাল বিকেল ৪টায় গুরুতর অবস্থায় আহতকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। আহতের নাম নাসরিন আক্তার রূপা। সে নগরীর ২৩নং ওয়ার্ড ফকির বাড়ি স্কুল এলাকার সেকান্দার আলীর মেয়ে।

 

অভিযুক্ত পলাশ প্রতিবেশী আলামিন হোসেন ছেলে ও নর্দান সাউথ ইউনির্ভাসিটির ছাত্র। এছাড়া হাসপাতালে এসে চিকিৎসাধীন রূপা ও তার ভাই বিল্লালকে হত্যার হুমকি দেয় পলাশ। আহত রূপা জানান, গত ৬ বছর পূর্বে প্রেমের সম্পর্কের মাধ্যমে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর পলাশ ঢাকার প্রাইভেট কলেজ নর্দান ইউনির্ভাসিটিতে ভর্তি হয়ে ঢাকায় বসবাস শুরু করে। ঢাকায় গিয়ে পলাশ স্ত্রী বিভিন্ন বিষয়ে রূপার প্রতি অনীহা প্রকাশ করে। প্রায় সময় পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে রূপার সাথে পলাশ ঝগড়াবিবাদের লিপ্ত হয়।

 

এছাড়া বরিশালে আসলে রূপার উপর শারীরিক নির্যাতন চালায়। এছাড়া শ্বশুড়-শাশুড়ীর প্ররোচনায় স্ত্রী রূপার কাছে তার বাবার বাড়ি থেকে ২ লাখ টাকা যৌতুক এনে দিতে বলে পলাশ। রূপা যৌতুক দিতে অপারগতা প্রকাশ করে পলাশ ক্ষিপ্ত হয়। এরই জের ধরে ঘটনার দিন গত বৃহস্পতিবার রাত ৮টায় পলাশ স্ত্রী রূপাকে পুনরায় যৌতুক এনে নিতে বলে। কিন্তু রূপা রাজি না হওয়ায় পলাশ রড দিয়ে এলোপাথারি পিটিয়ে তাকে আহত করে। পলাশের নির্যাতনের মাত্রা এতটাই ছিলো যে রডের আঘাতে রূপার পুরো শরীরে কালো দাগ পড়ে গেছে।

 

পরে পলাশ রূপাকে কোন ধরনের চিকিৎসা সেবা না দিয়ে ঘরের মধ্যে গতকাল শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত আটকে রাখে। খবর পেয়ে রূপার বড় ভাই বিল্লাল হোসেন স্থানীয়দের সহায়তায় রূপাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। রূপা আরো জানান, পলাশ ঢাকায় ভর্তি হওয়ার পর থেকে একাধিক মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। এতে করেই সে আমার প্রতিটি বিষয়ে অনীহা প্রকাশ করে। আমি বিভিন্ন সময় এর প্রতিবাদ করি।

 

সবমিলিয়ে যৌতুকের টাকা ও পলাশের প্রেমের সম্পর্কের প্রতিবাদ করায় আমার উপর এমন নির্যাতন করে বাসায় আটক করে রাখা হয়। অপরদিকে রূপার ভাই বিল্লাল জানান, রূপার নির্যাতনের বিষয়টি সাংবাদিকদের জানালে অভিযুক্ত পলাশ হাসপাতালের এসে বিল্লালকে হত্যার হুমকি দেয়।

 

এ ব্যাপারে পলাশ নির্যাতনের বিষয়টি স্বীকার করে ও অন্য কোন মেয়ের সম্পর্কের কথা অস্বীকার করে। এ ঘটনাটি সংবাদ প্রকাশ করলে দেখিয়ে দিবে বলে হুমকি প্রদান করে।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD