দুর্নীতি বাংলাদেশে বিচ্ছিন্ন কোনো বিষয় নয়: ওবায়দুল কাদের

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:22:13 pm, Wednesday, 26 June 2024
  • 3 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট: বিশ্বজুড়েই দুর্নীতি একটি বাস্তবতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এটি বাংলাদেশে বিচ্ছিন্ন কোনো বিষয় নয়।

ওবায়দুল কাদের বলেছেন, আমরা যখন কথা বলি, তখন আমাদের অবশ্যই সবাইকে বিবেচনা করতে হবে, প্রথমে আয়নায় নিজের চেহারা দেখতে হবে। আমি কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি, আমার খাতেও দুর্নীতি আছে। এখানে নেই? অবশ্যই আছে।

বুধবার (২৫ জুন) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিআরটিসি শাটল বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এখানে দুর্নীতি নেই বলে দাবি করছি না। শুধু সরকারি কর্মকর্তারা দুর্নীতিবাজ ও রাজনীতিবিদরা দুর্নীতিবাজ নন, এ কথা বলা ঠিক নয়। আমরা যখন কথা বলি, তখন আমাদের অবশ্যই সবাইকে বিবেচনা করতে হবে, প্রথমে আয়নায় নিজের চেহারা দেখতে হবে। আমি কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি, আমার খাতেও দুর্নীতি আছে। এখানে নেই? অবশ্যই আছে।

মন্ত্রী এ সময় দুর্নীতি দমনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন।

তিনি বলেন, আমি মনে করি দুদক এখানে আছে এবং প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অবিচল। সরকারের হস্তক্ষেপ ছাড়াই দুর্নীতির তদন্ত করছে দুদক। সরকার দুদকের এই স্বাধীনতায় হস্তক্ষেপ করেনি এবং করবেও না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

দুর্নীতি বাংলাদেশে বিচ্ছিন্ন কোনো বিষয় নয়: ওবায়দুল কাদের

প্রকাশের সময় : 06:22:13 pm, Wednesday, 26 June 2024