টিয়ার কাবিখা ও দূর্নীতিবাজদের বর্জন করুন -বাবুগঞ্জে গোলাম কিবরিয়া টিপু Latest Update News of Bangladesh

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
গৌরনদীতে অভ্যন্তরীণ দ্বন্দ্বে মুখোমুখী ছাত্রদল-যুবদল, বিএনপির অফিস ভাঙচুর সংরক্ষিত নারী আসনে শক্তিশালী প্রতিনিধিত্বে বিএনপির নতুন তালিকা বিচার ব্যবস্থায় আস্থা ফিরলেই কমবে মব ভায়োলেন্স: প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অভ্যর্থনা ও নিরাপত্তায় নতুন নীতিমালা বিআরটিএ বৈঠকে চূড়ান্ত হয়নি বাসভাড়া, বৃদ্ধির সিদ্ধান্ত আজ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ঘিরে ভাসা চুক্তির আশঙ্কা. উদ্বেগ ইউরোপীয়দের পটপরিবর্তনের পর শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয়েছে: জিএম কাদের ইউরেনিয়াম বিষয়ে যুক্তরাষ্ট্র-ইরান যৌথভাবে কাজ করবে: ট্রাম্প আইএমএফ ঋণ কর্মসূচি চালু, গণমাধ্যমের খবর অসত্য দাবি সরকারের ফুয়েল পাস অ্যাপ চালু, জ্বালানি বিতরণে স্বচ্ছতা




টিয়ার কাবিখা ও দূর্নীতিবাজদের বর্জন করুন -বাবুগঞ্জে গোলাম কিবরিয়া টিপু

টিয়ার কাবিখা ও দূর্নীতিবাজদের বর্জন করুন -বাবুগঞ্জে গোলাম কিবরিয়া টিপু




বাবুগঞ্জ প্রতিনিধি ॥ “৯ম জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন। আপনাদের ভোটে আমি এমপি হয়েছিলাম। কেউ একজন এসে বলেন যে, আমারদ্বারা কারো কোন ক্ষতি হয়েছিল, নির্বাচন ছেড়েদেব। কোন কাজের কমিশন খেয়েছি ? গরিবের টিআর, কাবিখা, নলকুপ লুট করেছি ? আমরা ৫ ভাই, সকলের মধ্যে শুধু আমিই রাজনীতির সাথে জড়িত। রাজনীতেতে এসেছি সম্মান অর্জনের জন্য চুরি করতে নয়। ভিজিডি,টিআর, কাবিখাসহ যত অনুদান আসে সব সরকার দেশের অসহায়দের জন্য বিনামূল্যে বিতরণের জন্য দিয়ে থাকেন। এগুলির উপর শুধু অসহায় দুস্থ্যদেরই হক আছে।

গরিবের সম্পদ যারা চুরি করে তারা মানুষ নয়। আমি নির্বাচিত হতে পারি আর না পারি মনে রাখবেন, আপনাদের পাওনা আপনাদের বুঝে নিতে হবে। প্রয়োজনে জনপ্রতিনিধি কিংবা উপজেলা কর্মকর্তার কাছে এ জন্য জবাবাদিহিতা চাইবেন। ৩০ ডিসেম্বর ভোট দিবেন যাকে যোগ্য মনে করবেন তাকেই দিবেন তবে অবশ্যই যে গরীবের সম্পদ লুট কিংবা হক নষ্ট করবে না অন্তত তাকে আপনার মূল্যবান ভোটটি দিবেন। আপনাদের কাছে আজ ওয়াদা করছি বিপদ আপদে, সুখে দুঃখে আপনাদের পাশেই থাকব”।

গতকাল লাঙ্গল প্রতীকের সমর্থনে জাতীয় পার্টি ও মহাজোটের উল্লেখযোগ্য নেতা কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণায় এসব কথা বলেছেন মহাজোট সমর্থীত বরিশাল-৩ আসনের সংসদ সদস্য পদপ্রর্থী গোলাম কিবরিয়া টিপু। তিনি গতকাল শুক্রবার নদী বিচ্ছিন্ন বাবুগঞ্জের রাজগুরু নতুনচর, মুলাদী উপজেলার কাঠেরচর, বাবুগঞ্জের চাঁদপাশা উঁচাপুলসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করে রাতে মাধবপাশা এলাকায় লাঙ্গলের সমর্থনে সহ¯্রাধীক সমর্থকের উপস্থিতিতে অনুষ্ঠিত গণমিছিলে যোগদেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD