টস জিতে সিলেটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ রাজশাহীর Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা




টস জিতে সিলেটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ রাজশাহীর

টস জিতে সিলেটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ রাজশাহীর




অনলাইন ডেস্ক:ডেভিড ওয়ার্নার বিপিএলকে বিদায় বলার পর সিলেট সিক্সার্সের দলে অদল বদলের শেষ নেই। তার বিদায়ে প্রথমে পাকিস্তানি বোলার সোহেল তানভীরকে করা হয়েছিল অধিনায়ক। তানভীরের নেতৃত্বে প্রথম ম্যাচে হারের পর আজ রাজশাহী কিংসের বিপক্ষে এসেছে আবারও অধিনায়কত্বে পরিবর্তন।
অভিজ্ঞ অলোক কাপালীকে অধিনায়ক করে দলে এসেছে কয়েকটি পরিবর্তন। সেরা একাদশে জায়গা হয়েছে ইংলিশ ওপেনার জেসন রয়ের। এছাড়া জায়গা হয়েছে পেসার এবাদত হোসেনের।
আজ চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে সিলেটের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী কিংস। রাজশাহীর একাদশ থেকে বাদ পড়েছেন ওপেনার সৌম্য সরকার।

 

 

এখন পর্যন্ত দু’দলই খেলেছে সমান ৮ ম্যাচ। ৪ ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে রাজশাহী আর মাত্র দুই ম্যাচ জিতে পয়েন্ট তালিকার তলানীতে আছে সিলেট।

সিলেট সিক্সার্স সোহেল তানভীর, মুহাম্মদ নেওয়াজ, নিকোলাস পুরান, জেসন রয়, অলোক কাপালী (অধিনায়ক), লিটন দাস, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, এবাদত হোসেন ও নাবিল সামাদ।

 

রাজশাহী কিংস
মেহেদী মিরাজ (অধিনায়ক), মুমিনুল হক, মুস্তাফিজুর রহমান, জাকির হাসান, ফজলে মাহমুদ, আরাফাত সানি, কামরুল ইসলাম, সেকুগে প্রসন্নে, ক্রিস্টিয়ান জঙ্কার, লুরি ইভানস ও রায়ান টেন ডেস্কাটে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD