ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের Latest Update News of Bangladesh

বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:




ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের

ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের




ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নে নির্মাণাধীন একটি ডেক-স্ল্যাব ব্রিজ ধসে পড়ে হেলে যাওয়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। প্রায় ৪২ লাখ টাকা ব্যয়ে নির্মিত সাংগর-গোপালপুর সংযোগ সড়কের এই ব্রিজটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়দের দাবি, শুরু থেকেই ব্রিজ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল। শান্ত এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করলেও পরবর্তীতে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হয়, যার নাম প্রকাশ করা হয়নি। এতে পুরো প্রকল্প ঘিরে রহস্য আরও বেড়েছে।

সরেজমিনে দেখা গেছে, ব্রিজটির একাংশ মারাত্মকভাবে ডেবে গিয়ে কাঠামো একদিকে হেলে পড়েছে। এলাকাবাসী জানান, আগে সেখানে একটি পাটাতন ব্রিজ ছিল, যার ওপর দিয়ে কয়েক হাজার মানুষ প্রতিদিন চলাচল করতেন। বর্তমানে তারা ঝুঁকিপূর্ণ বিকল্প সাঁকোর ওপর নির্ভর করছেন।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং যথাযথ তদারকির অভাবের কারণে ঢালাইয়ের সময়ই ব্রিজে সমস্যা দেখা দেয়। পরে তা পুনর্নির্মাণ করা হলেও মাত্র ১৫ দিনের মধ্যে আবার ধসের ঘটনা ঘটে।

তারা আরও বলেন, প্রভাবশালীদের ছত্রছায়ায় দায়সারা কাজ হয়েছে এবং অনেকেই ভয়ে মুখ খুলতে পারছেন না।

এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মো. নুরুল আমিন খান সুরুজ পলাতক থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার জানান, ব্রিজটি এখনো হস্তান্তর করা হয়নি এবং তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD