ঝালকাঠিতে শালিস মীমাংসার বৈঠকেই প্রতিপক্ষের হামলায় সাবেক বিজিবি সদস্য নিহত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:16:42 pm, Sunday, 12 January 2020
  • 3 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥  ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধের শালিস মীমাংসার বৈঠকেই প্রতিপক্ষের হামলায় অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রিপন নামের এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ জানুয়ারি) রাত ৮টার দিকে ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের দরাখানা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম মল্লিক দারাখানা গ্রামের মৃত এনছাব আলী মল্লিকের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, বিরোধীয় জমিতে ঘর উত্তোলনকে কেন্দ্র করে শনিবার রাতে শালিস মীমাংসার মধ্যেই বাকবিতন্ডার এক পর্যায়ে প্রতিপক্ষ খালেক হাওলাদারের নেতৃত্বে ৮-১০ জন মিলে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নুরুল ইসলামের উপর হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়। পরে নুরুল ইসলামকে রাত ৯টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রিপন নামের একজনকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ঝালকাঠিতে শালিস মীমাংসার বৈঠকেই প্রতিপক্ষের হামলায় সাবেক বিজিবি সদস্য নিহত

প্রকাশের সময় : 04:16:42 pm, Sunday, 12 January 2020