জীবন দিয়ে ২ সন্তানকে বাঁচালেন মা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’




জীবন দিয়ে ২ সন্তানকে বাঁচালেন মা

জীবন দিয়ে ২ সন্তানকে বাঁচালেন মা




সন্তানকে জানালা দিয়ে বাইরে প্রতিবেশীদের হাতে ফেলতে পারলেও নিজে ভেতরে পুড়ে মারা যান মা। ছবি: সংগৃহীত

একজন মায়ের নাড়ি কাটা ধন তার সন্তান। এর চেয়ে আপন পৃথিবীতে আর কেউ নেই। এজন্যই ছেলেমেয়ের জন্য আদর-ভালোবাসায় পূর্ণ থাকে মায়ের বুক। তাদের রক্ষার্থে মা সব সময়ই আপসহীন। এতে যদি জীবনও দিতে হয়, কোনো রকমের দ্বিধাবোধ করেন না মমতাময়ী মা।এর দৃষ্টান্ত বহু, তারপরও নতুন করে মায়ের মমতার আরেকটি উদাহরণ বহন করছে চীনের একটি আত্মত্যাগ।

চারতলা ভবনে আগুন লেগেছে। আটকে আছেন এক মা ও তার দুই শিশু। সহজভাবে বের হওয়ার কোনো রাস্তা নেই। তবে বেলকনির গ্রিলের ফাঁক দিয়ে ছোট্ট শিশুদের নিচে ফেলে দেওয়ার মতো উপায় ছিল। আর শেষ মুহূর্তে গিয়ে সেটাই কাজে লাগালেন তিনি। কিন্তু এ সুযোগটি ধরতে মা তার নিজের জীবন বাঁচানোর জন্য একটি ‘দৌড়’ দেওয়ারও সময় পেলেন না। ভস্মীভূত হয়ে রুমেই পড়ে থাকেন।

হাসপাতালে নিলে মারা যান।মমতার আত্মত্যাগ মুহূর্তের ওই ভিডিওটি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতে দেখা গেছে, দুইটি শিশু। একটি নয় বছরের ছেলে আরেকটি তিন বছরের মেয়ে। তাদের একের পর এক বেলকনি দিয়ে নিচে ফেলে দিচ্ছেন মা। আর নিচ থেকে বিছানার চাদর ধরে লুফে নিচ্ছেন প্রতিবেশীরা। কিন্তু পরে তিনি আর বের হতে পারলেন না। সে সময়ও পাননি, এর আগেই আগুন বেড়ে গেলো।স্থানীয় একটি সংবাদমাধ্যম বলছে, আগুন নিয়ন্ত্রণে এনে মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মারা গেছেন বলে চিকিৎসক জানান। তবে শিশুদের অবস্থাও ভালো নয়।চিকিৎসক বলছেন, মেয়েটির পা ভেঙে গেছে। অস্ত্রোপচারের জন্য প্রস্তুত করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD