ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত, গ্রেপ্তার সেই প্রধান শিক্ষক Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা




ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত, গ্রেপ্তার সেই প্রধান শিক্ষক

ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত, গ্রেপ্তার সেই প্রধান শিক্ষক




অনলাইন ডেস্ক: ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় পাবনার ঈশ্বরদীর আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হককে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, সোমবার (১৭ জুন) ঢাকার শাহবাগ এলাকা থেকে প্রধান শিক্ষক মোজাম্মেল হককে গ্রেপ্তার করে ঈশ্বরদী থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাকে পাবনায় নিয়ে যাওয়া হয়।

এদিকে, মোজাম্মেল হককে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্কুল ম্যানেজিং কমিটি। ম্যানেজিং কমিটির সভাপতি কামরুন্নাহার শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন স্কুল কর্তৃপক্ষ।

স্কুলের শিক্ষার্থীদের অভিযোগ, ঈশ্বরদীর আলহাজ্ব টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণসহ নানাভাবে যৌন হয়রানি করে আসছিলেন প্রধান শিক্ষক মোজাম্মেল হক।

এরই ধারাবাহিকতায় গত ২৫ মে দুপুরে প্রধান শিক্ষক মোজাম্মেল হক এক ছাত্রীর সাথে অশালীন কথা বলেন এবং কুপ্রস্তাব দেন। এক পর্যায়ে ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন ওই প্রধান শিক্ষক। পরে বাড়ি ফিরে পরিবারকে ঘটনা জানানোর পর ২৮ মে ঈশ্বরদী থানায় মামলা করেন ভুক্তভোগী ওই ছাত্রী।মামলার পর থেকে পলাতক ছিলেন প্রধান শিক্ষক মোজাম্মেল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD