গৌরনদী পৌর শহরের ১৬ কিলোমিটার সড়ক খানাখন্দ,ভোগান্তি Latest Update News of Bangladesh

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম ইরান যুদ্ধ মিত্রদের সুরক্ষার জন্য, দাবি ট্রাম্পের হরমুজ সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানি আমদানি বাড়াচ্ছে বাংলাদেশ মা ইলিশ রক্ষায় নলছিটিতে ভ্রাম্যমাণ আদালত, বিপুল জাটকা জব্দ নগরীর উন্নয়নে সাংবাদিকরা পাশে থাকবেন, আশা বিসিসি প্রশাসকের মুন্সিগঞ্জ থেকে এসে চরমোনাই ঘাটে ডুবল মাহফিলের লঞ্চ ইসরায়েল-ইরান উত্তেজনায় ‘চিকেন গেমে’ আটকে ট্রাম্প! আবার বাড়ল স্বর্ণের দাম, নতুন রেকর্ড বাজারে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা চরমে, ইরানকে কঠোর বার্তা যুক্তরাষ্ট্রের




গৌরনদী পৌর শহরের ১৬ কিলোমিটার সড়ক খানাখন্দ,ভোগান্তি

গৌরনদী পৌর শহরের ১৬ কিলোমিটার সড়ক খানাখন্দ,ভোগান্তি




থানা প্রতিনিধি:গৌরনদী উপজেলা সদরের বাসস্ট্যান্ড থেকে বন্দর হয়ে সরিকল পর্যন্ত জনগুরুত্বপূর্ন ১৬ কিলোমিটার সড়ক দীর্ঘ ৭ বছরেও সংস্কার না হওয়ায় খানাখন্দের সৃষ্টি হয়ে চলাচলে অযোগ্য হয়ে পড়েছে।

প্রতিদিন সড়কটি দিয়ে যাতায়াত করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন চালক, যাত্রী ও পথচারীরা। ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

মূলত, ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে গৌরনদী বাসস্ট্যান্ড থেকে উপজেলা পরিষদ, পৌরসভা, থানার সম্মুখ দিয়ে বন্দর হয়ে পিঙ্গলাকাঠী, নলচিড়া, হোসনাবাদ, সরিকলসহ কালকিনি উপজেলার রমজানপুর এবং মুলাদী উপজেলার একাংশের প্রায় তিন লক্ষাধিক বাসিন্দাদের যাতায়াতের সড়ক এটি। বিগত সাত বছর পূর্বে একবার সংস্কার করা হয়েছিলো। এরপর আর মেরামত হয়নি।

বর্তমানে সড়কে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। গত দুইদিনের বৃষ্টিতে ওইসব গর্তে পানি জমে আরও ভয়াবহ অবস্থার সৃষ্টি করেছে।

গৌরনদী পৌর শহরের অভ্যন্তরীন প্রায় সব কাঁচা সড়কগুলো কার্পেটিং করা হলেও এই সড়কটি সংস্কারে কোন উদ্যোগ গ্রহণ করেনি সংশ্লিষ্ট বিভাগ।

উপজেলা এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী অহিদুর রহমান জানান-সড়কটি সংস্কারের টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD