গৌরনদী টরকী বন্দরে চলাচলের রাস্তা দখল করেই বসছে দোকান Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম




গৌরনদী টরকী বন্দরে চলাচলের রাস্তা দখল করেই বসছে দোকান

গৌরনদী টরকী বন্দরে চলাচলের রাস্তা দখল করেই বসছে দোকান

গৌরনদী টরকী বন্দরে চলাচলের রাস্তা দখল করেই বসছে দোকান।




সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে মানুষ চলাচলের রাস্তার উপরেই বসছে দোকান চলছে বেচাকেনা।যে কারণে প্রতিনিয়তই যানযট লেগে থাকে এই বন্দরে।যার ফলে বন্দরে আসা ক্রেতাসাধারণকে পোহাতে হয় চরম ভোগান্তি। মাঝে মাঝে রোগী বহনকারী ভ্যান কিংবা গাড়ি আটকে পড়ে থাকতে দেখা যায় এ সমস্ত যানযটে।

 

অনেক সময় হাসপাতালে নেয়ার আগেই মারা যায় রোগী। বন্দরে আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে চরম ভোগান্তির শিকার হতে হয়।আর যানযট ক্রস করে যতক্ষণে ফায়ার সার্ভিসের গাড়ি আসে ততক্ষণে আগুনে পুড়ে সব ছাই হয়ে যায়।ফায়ার সার্ভিসের পক্ষহতে বারবার এ ব্যাপারে সতর্ক করা হলেও তা আমলে নিচ্ছেনা এই সমস্ত অবৈধ দখলবাজরা। এবং বাজার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তথা বণিক সমিতি।

 

অদৃশ্য কোন শক্তির কারণে প্রশাসন এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে। সাধারণ জনগণের দুর্ভোগ দেখার কেউই নাই।

 

সাধারণ মানুষ তাদের এই দুর্ভোগ থেকে এবং চলাচলের রাস্তা অবৈধ দখলবাজদের হাত থেকে উদ্ধার করতে প্রশাসন ও ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD