সংবাদ শিরোনাম:

গৌরনদীতে বসতঘরে বিস্ফোরণ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:41:29 pm, Monday, 7 March 2022
  • 5 সংবাদটি দেখা হয়েছে

সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ বরিশালের গৌরনদীতে একটি বসতঘরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে; তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার দুপুরে উপজেলার বার্থী ইউনিয়নের নন্দনপট্টি গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা এটিকে বোমা বললেও পুলিশ প্রাথমিকভাবে তা নিশ্চিত করতে পারেনি।

বার্থী ইউনিয়ন পরিষদ সদস্য নূর মোহাম্মদ সরদার জানান, নন্দনপট্টি গ্রামের বাসিন্দা কবির ওরফে বোমা কবিরের বসতঘরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে ঘরের ভিতরে থাকা আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র এলোমেলো হয়ে গেছে।

“ধারণা করা হচ্ছে বিক্রির উদ্দেশ্যে ঘরে বোমা মজুদ করেছিল কবির। প্রচণ্ড গরমে সেই বোমায় বিস্ফোরণ ঘটেছে।” ঘটনাস্থল পরিদর্শন করে গৌরনদী থানার পরিদর্শক হেলাল উদ্দিন বলেন, “একটি বসতঘরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে সেটি বোমা কিনা তা এখনো নিশ্চিত নই। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে কবিরের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

গৌরনদীতে বসতঘরে বিস্ফোরণ

প্রকাশের সময় : 10:41:29 pm, Monday, 7 March 2022