কলাপাড়ায় যাত্রীবাহী বাস থেকে ইলিশসহ ২৭ মন সামুদ্রিক মাছ জব্দ Latest Update News of Bangladesh

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ! তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে কমলো সোনার দাম স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানিয়ে যা বললেন জামায়াত আমির ট্রাম্পের আলোচনায় ইরানের কঠিন শর্তে নতুন চ্যালেঞ্জ




কলাপাড়ায় যাত্রীবাহী বাস থেকে ইলিশসহ ২৭ মন সামুদ্রিক মাছ জব্দ

কলাপাড়ায় যাত্রীবাহী বাস থেকে ইলিশসহ ২৭ মন সামুদ্রিক মাছ জব্দ




কলাপাড়া প্রতিনিধি: ৬৫ দিনের মাছ শিকারের নিষেধাজ্ঞা অমান্য করে গভীর সমুদ্রে মাছ শিকার করে রাতের আঁধারে যাত্রীবাহী বাসে করে পাচারের সময় তিনটি বাস থেকে ২৩০ টি বক্সে থাকা জাটকা ইলিশসহ ২৭ মন সামুদ্রিক মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

বৃহস্পতিবার রাত নয়টার দিকে কুয়াকাটা-কলাপাড়া সড়কের শেখ কামাল সেতুর টোল প্লাজা এলাকায় উপজেলা সহকারী কমিশনার( ভূমি) কৌশিক আহমেদ ও সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তিনটি বাস থেকে এ মাছ জব্দ করেন। জব্দকৃত এসব মাছ রাতেই বিভিন্ন এতিম খানা ও মাদ্রসার ছাত্রদের মাঝে বিতরণ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কৌশিক আহমেদ জানান, নিষিদ্ধ মাছ পরিবহনে নিয়ে যাওয়ার সময় তিনটি যাত্রীবাহী বাসের চালককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ২০০ কেজি জাটকা ইলিশসহ ৮৬০ কেজি পােয়া, ডান্ডি ও লইট্রা ও বিভিন্ন সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। যা রাতেই বিভিন্ন এতিমখানা ও দুঃস্থ্যদের মধ্যে বিতরণ করা হয়েছে। ৬৫ দিন সমুদ্রে মাছ শিকারে নিষেধাজ্ঞা চলাকালীন সাগরে ও সড়কে তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD