সংবাদ শিরোনাম:

করোনা: ২০৪ জনের মৃত্যু, শনাক্ত ৮৪৮৯

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:05:50 pm, Saturday, 17 July 2021
  • 8 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৬৯ জনে।

এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪৮৯ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ৯২ হাজার ৪১১ জনে।

শনিবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে, শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৮৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মৃত্যু হয় ২২৬ জনের। বুধবার ২১০ জন মারা যান। মঙ্গলবার ২০৩, সোমবার ২২০ ও রোববার রেকর্ড ২৩০ জন মারা যান। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে একদিন মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৮২০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ২৩ হাজার ১৬৩ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০ হাজার ১৫ জনের। পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ২১৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ০৬ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭২ লাখ ১৫ হাজার ৫৮১টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ১৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৮২ জন। এছাড়া খুলনায় ৪৯, চট্টগ্রামে ৩২, রাজশাহীতে ২০, বরিশালে ৫, সিলেটে ২, রংপুরে ১০ এবং ময়মনসিংহে ৪ জন মারা গেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

করোনা: ২০৪ জনের মৃত্যু, শনাক্ত ৮৪৮৯

প্রকাশের সময় : 10:05:50 pm, Saturday, 17 July 2021