ইয়াবাসহ আ.লীগ নেতা ও তাঁর স্ত্রী গ্রেপ্তার Latest Update News of Bangladesh

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ! তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে কমলো সোনার দাম স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানিয়ে যা বললেন জামায়াত আমির ট্রাম্পের আলোচনায় ইরানের কঠিন শর্তে নতুন চ্যালেঞ্জ




ইয়াবাসহ আ.লীগ নেতা ও তাঁর স্ত্রী গ্রেপ্তার

ইয়াবাসহ আ.লীগ নেতা ও তাঁর স্ত্রী গ্রেপ্তার




টাঙ্গাইলের সখীপুর থেকে তিন হাজার ইয়াবা বড়িসহ আওয়ামী লীগের এক নেতা ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই নেতা বলছেন, তিনি নন, মূলত তাঁর স্ত্রী মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আজ বুধবার বেলা ১১টার দিকে সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভাড়া বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আওয়ামী লীগের ওই নেতার নাম ফজলুর রহমান (৫০)। তিনি বাসাইল উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক। তাঁর স্ত্রীর নাম রালিমা শিখা (৪০)। সখীপুর থানার পুলিশ রালিমা শিখার কাছ থেকে তিন হাজার ইয়াবা জব্দ করে। দুপুরের দিকে থানার উপপরিদর্শক (এসআই) শামছুল হক ওই দম্পতিকে আসামি করে মামলা করেন।পুলিশ সূত্রে জানা গেছে, রালিমা শিখা গতকাল মঙ্গলবার সকালে কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান নিয়ে বাসে ওঠেন। রাতে ঢাকায় নামেন। সেখান থেকে আজ সকালে সখীপুরে আসেন। সখীপুরের ওই বাসার ফটকের সামনে থেকে রালিমাকে আটক করা হয়। এ সময় তাঁর দেহ তল্লাশি করে তিন হাজার ইয়াবা পাওয়া যায়। পরে বাসায় অভিযান চালিয়ে পুলিশ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফজলুর রহমানকে গ্রেপ্তার করে।ফজলুর রহমান থানা হাজতে বলেন, ‘আমার দ্বিতীয় স্ত্রী রালিমা শিখা মাদক ব্যবসায়ী। তাঁকে এ ব্যবসা থেকে ফেরানোর অনেক চেষ্টা করা হয়েছে।

বিনা দোষে পুলিশের হাতে আমি গ্রেপ্তার হলাম।’বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম  ফজলুর রহমানের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেন।সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম তুহীন আলী বলেন, আদালতে হাজির করে এই দম্পতির বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তবে আজ রিমান্ড শুনানি হয়নি। দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD