সংবাদ শিরোনাম:

আমতলীতে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, আহত ৫

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:58:04 pm, Saturday, 8 May 2021
  • 5 সংবাদটি দেখা হয়েছে

আমতলী প্রতিনিধি॥ বরগুনার আমতলীতে চাঁদার দাবিতে উপজেলার কল্যাণপুর (কলংক) বাস স্ট্যান্ডের একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এতে ৫ জন আহত হয়েছেন। আহতদের আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, উপজেলার ছোট নিলগঞ্জ গ্রামের মো. জাকির হোসেন কাজী কল্যাণপুর (কলংক) বাসস্ট্যান্ডে ডেকোরেটরের ব্যবসা করেন। একই এলাকার একাধিক মামলার আসামি আজিজ সরদার ও রহিম সরদার জাকির হোসেন কাজীর কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। ব্যবসায়ী জাকির কাজী ওই টাকা দিতে অস্বীকার করায় বৃহস্পতিবার (৬ মে) রাতে রহিম সরদার ও তার লোকজন জাকির কাজীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়।

আহতরা হলেন- জাকির কাজী (৪৫), খাদিজা (৪০), হাসান (২৫), নজরুল কাজী (৫০) ও মাহতাব (২০)। স্বজনরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। সংবাদ পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ডেকোরেটর ব্যবসায়ী আহত জাকির হোসেন কাজী বলেন, রহিম সরদার আমার কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। আমি ওই চাঁদা দিতে অস্বীকার করায় রহিম সরদার, আজিজ সরদার, মোতালেব, মাহাতাব, নুর কামাল, পারভেজ, হেলাল ও নুরজামাল আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। আমি ও আমাদের লোকজন এতে বাধা দিলে তারা আমাকে ও আমাদের লোকজনকে মারধর করে। আমি ঘটনার বিচার দাবি করছি।

অভিযুক্ত রহিম সরদার মারধরের কথা স্বীকার করলেও লুটপাটের কথা অস্বীকার করেন। আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহআলম হাওলাদার মুঠোফোনে বলেন, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আমতলীতে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, আহত ৫

প্রকাশের সময় : 10:58:04 pm, Saturday, 8 May 2021