আবারও জাতীয় পরিচয়পত্রের কাজ বন্ধ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ! তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে কমলো সোনার দাম স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানিয়ে যা বললেন জামায়াত আমির ট্রাম্পের আলোচনায় ইরানের কঠিন শর্তে নতুন চ্যালেঞ্জ




আবারও জাতীয় পরিচয়পত্রের কাজ বন্ধ

আবারও জাতীয় পরিচয়পত্রের কাজ বন্ধ




অনলাইন ডেস্ক:দীর্ঘ ১২ দিন ধরে বন্ধ থেকে চালু হওয়ার পর আবারও বন্ধ হয়ে গেছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবার কাজ। গত ১০ জানুয়ারি থেকে টানা ১২ দিন সার্ভার সমস্যার কারণে বন্ধ থাকে এনআইডি সেবা কার্যক্রম। গত ২২ জানুয়ারি থেকে সেবা কার্যক্রম পুনরায় চালু হয়। মাঝখানে তিনদিন চালু থাকার পর গতকাল (রোববার) থেকে আবারও বন্ধ হয়ে যায় এনআইডি সেবা কার্যক্রম। এতে ভোগান্তিতে পড়েছেন সেবা গ্রহীতারা।

 

 

তবে এ বিষয়ে কোনো নোটিশ না দেয়ায় মাঠপর্যায়ের অফিসসহ রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে স্থাপিত জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে দেশের বিভিন্ন স্থান থেকে এ সেবা নিতে গিয়ে নাগরিকরা ভোগান্তিতে পড়ছেন। সার্ভার সমস্যার কারণে ফিঙ্গার প্রিন্ট দেয়া, কার্ড হারানো কিংবা সংশোধনের জন্য নির্ধারিত ফি ব্যাংকে জমা দিতে পারছেন না।

 

 

সোমবার সরেজমিনে রাজধানীর আগারগাঁও নির্বাচন অফিসে গিয়ে এ তথ্য পাওয়া যায়।

 

এ বিষয়ে ইসির যুগ্ম সচিব ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. আবদুল বাতেন বলেন, সার্ভারে কিছু সমস্যা হয়েছে, আশা করছি অল্প সময়ের মধ্যে তা ঠিক হয়ে যাবে। তবে জাতীয় পরিচয়পত্র ছাপানো ও সংশোধন ছাড়া সব কাজ চলছে।

 

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD