বানারীপাড়ায় সাজা এড়ানো বিএনপি নেতা অবশেষে আটক Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’ দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর




বানারীপাড়ায় সাজা এড়ানো বিএনপি নেতা অবশেষে আটক

বানারীপাড়ায় সাজা এড়ানো বিএনপি নেতা অবশেষে আটক




বানারীপাড়া প্রতিনিধি ॥ মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও প্রায় সাত বছর ধরে পলাতক থাকা বানারীপাড়ার বিএনপি নেতা নাসির উদ্দিনকে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক করা হয়েছে। রোববার সন্ধ্যায় ইলুহার ইউনিয়নের জনতা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সেনা সূত্র জানায়, বানারীপাড়া আর্মি ক্যাম্পের অধীন ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি টিম লেফটেন্যান্ট মোঃ মাহফুজুর রহমান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ করিমুলের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে বানারীপাড়া থানায় সোপর্দ করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ৮ ডিসেম্বর ঢাকার যাত্রাবাড়ীতে র‌্যাব-১০ নাসির উদ্দিনকে ৮০০ পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোনসহ আটক করে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালের ২৪ জানুয়ারি আদালত তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

রায় ঘোষণার সময় জামিনে থাকা নাসির উদ্দিন কৌশলে পালিয়ে যান এবং দীর্ঘদিন আত্মগোপনে থাকেন। এমনকি তিনি নিজেকে মামলার আসামি নন বলে প্রমাণের জন্য ভুয়া প্রত্যয়নপত্র সংগ্রহ করে পুলিশ ও আদালতকে বিভ্রান্ত করেন বলে অভিযোগ রয়েছে।

রাষ্ট্রপক্ষের আবেদনের পর ২০২৫ সালের ১২ মে আদালত পুনরায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে সেনাবাহিনী অভিযান চালায়।

সোমবার সকালে তাকে বরিশাল আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD