বরিশালের ৬টি আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, অপেক্ষমান ৭ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বরিশালে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত শিল্প ও জনজীবন কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল দেশের শীর্ষ ঋণখেলাপি তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার




বরিশালের ৬টি আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, অপেক্ষমান ৭

বরিশালের ৬টি আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, অপেক্ষমান ৭




নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি আসনে এখন পর্যন্ত ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং অফিসার। আজ রবিবার রিটার্নিং অফিসার মো. শহীদুল ইসলাম যাচাই বাছাই শেষে ৬ জনের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল করেছেন। এছাড়া বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী ড.শাম্মী আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ থাকায় যাচাই-বাছাইয়ের শেষ দিন আগামীকাল সোমবার শুনানি শেষে সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার।

বাতিলকৃত প্রার্থীরা হলেন, হলফনামা সঠিকভাবে দাখিল না করায় বরিশাল ১ আসনের জাকের পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ রিয়াজ মোরশেদ জামান, বরিশাল-২ আসন থেকে বাংলাদেশ কংগ্রেস দলের প্রার্থী মোহাম্মদ মিরাজ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী আলবার্ট বাড়ৈ এর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া বরিশাল ৬ আসন এক শতাংশ ভোটারের নাম জমা না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী জাকির খান সাগর, মোহাম্মদ শাহরিয়ার মিয়া, নূরে আলম শিকদারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এদিকে ১৫ লাখ ৪ হাজার ৪৬ টাকা ভ্যাট বকেয়া থাকায় বরিশাল ৩ আসনের জাতীয় পার্টির গোলাম কিবরিয়ার টিপুর মনোনয়নপত্রে আপত্তি দেয় ভ্যাট অফিস। পরে পরিশোধ করে কাগজ জমা দিলে তার মনোনয়নপত্র বৈধ করা হয়। অপরদিকে বরিশাল ৪ আসনে মুক্তিজোটের দুইজন প্রার্থী থাকায় আসাদুজ্জামান নামে এক প্রার্থীর মনোনয়নের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

বরিশালের রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, যাচাই-বাছাইয়ে ৫৫ জনের মধ্যে ৬ জনের মনোনয়ন বাতিল ও সাতজনের মনোনয়ন অপেক্ষমাণ রাখা হয়েছে। পরবর্তীতে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত: বরিশালের ছয়টি আসনে ৫৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD