বরিশালের ‘স্বপ্ন, পদ্মা ও সেতু’র বাবা-মাকে উপহার পাঠালেন জেলা প্রশাসক Latest Update News of Bangladesh

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
যাচাই শুরু হচ্ছে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান: বরিশালে শিক্ষামন্ত্রী পাবলিক পরীক্ষায় অনিয়ম বন্ধে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী হজযাত্রা শুরু আগামী ১৮ এপ্রিল, সংসদে ঘোষণা ধর্মমন্ত্রীর চিকিৎসাধীন ইরানের নতুন সর্বোচ্চ নেতা, যুদ্ধের নির্দেশনা দিচ্ছেন কে? ভোলায় বিবি সাওদা গ্রেপ্তার: পুলিশি ব্যাখ্যা ও রাজনৈতিক বিতর্ক ইরান ইস্যুতে ট্রাম্পের কড়া বার্তা, কঠোর হামলার ইঙ্গিত হিজলায় জাটকা রক্ষায় কঠোর অভিযান, ১৯ জেলে আটক সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ডিবি হেফাজতে বরিশালে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত শিল্প ও জনজীবন কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল




বরিশালের ‘স্বপ্ন, পদ্মা ও সেতু’র বাবা-মাকে উপহার পাঠালেন জেলা প্রশাসক

বরিশালের ‘স্বপ্ন, পদ্মা ও সেতু’র বাবা-মাকে উপহার পাঠালেন জেলা প্রশাসক

বরিশালের ‘স্বপ্ন, পদ্মা ও সেতু’র বাবা-মাকে উপহার পাঠালেন জেলা প্রশাসক




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে একসঙ্গে জন্ম নেওয়া তিন কন্যাশিশু “স্বপ্ন, পদ্মা ও সেতু”র বাবা-মাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার মিষ্টি ও নগদ আর্থিক সহায়তা দিয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুন) রাতে জেলা প্রশাসকের পক্ষে সহকারী কমিশনার (নেজারত) সুব্রত বিশ্বাস ফুলের তোড়াসহ উপহার সামগ্রী শিশুদের বাবা সিকদার বাবু ও নুরুন্নাহার বেগম দম্পতির হাতে তুলে দেন। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের বাদল পাড়া এলাকার বাবু সিকদার ও স্ত্রী নুরুন্নাহার বেগম দম্পত্তির ঘরে অস্ত্রপচারের মাধ্যমে জন্ম হয় ওই তিন শিশুর।

 

 

জেলা প্রশাসকের উপহার তুলে দেয়ার পর সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস জানান, একইসঙ্গে তিন কন্যার জন্ম ও স্বপ্নের পদ্মা সেতু নামকরণ করা একটা অভিভূত হওয়ার বিষয়। জেলা প্রশাসক এ খবর শুনে বিষয়টি আরও স্মরণীয় রাখতে বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে পরিবারটির আর্থিক অস্বচ্ছলতার বিষয়টি জেনে অর্থ সহায়তা পাঠিয়েছেন। ভবিষ্যতে তাদের পাশে থাকবে জেলা প্রশাসন।

 

 

এ সময় ওই বেসরকারি হাসপাতালের সার্জন ডা. মুন্সী মুবিনুল হক বলেন, ক্লিনিক কর্তৃপক্ষ পরিবারটিকে বিশেষ ছাড় দেবে। পরিবারটিকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হবে। তিনি জানান, তিন শিশু সুস্থ থাকলেও তাদের পর্যবেক্ষণের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নিউ নেটাল ওয়ার্ডে রাখা হয়েছে। তাদের মা ক্লিনিকে আছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD