বরিশালে মনোনয়ন যাচাই: বাতিল ৪, বিএনপি-জামাত প্রার্থীসহ স্থগিত ৮ Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’ দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম পর্যায়ে দেশের ৩৭ হাজার পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক: এমপি জামাল




বরিশালে মনোনয়ন যাচাই: বাতিল ৪, বিএনপি-জামাত প্রার্থীসহ স্থগিত ৮

বরিশালে মনোনয়ন যাচাই: বাতিল ৪, বিএনপি-জামাত প্রার্থীসহ স্থগিত ৮




নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং দুই প্রার্থীর মনোনয়ন স্থগিত ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। শনিবার (৩ জানুয়ারি) বরিশাল জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

বরিশাল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন জানান, এ আসনে মোট নয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে চারজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

বৈধ প্রার্থীরা হলেন—জয়নুল আবেদীন, ইসলামী আন্দোলনের মো. সিরাজুল ইসলাম, গণ অধিকার পরিষদের ইয়ামিন এইচ এম ফারদিন এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

অন্যদিকে দলীয় প্রধানের অঙ্গীকারনামা না থাকায় জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস ও ফকরুল আহসানের মনোনয়ন বাতিল করা হয়েছে। একইসঙ্গে ভোটারদের সমর্থনের অঙ্গীকারনামা জমা না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী আব্দুস সত্তার খানের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

এছাড়া দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপুর মনোনয়ন স্থগিত করা হয়েছে। দলীয় সমর্থনের অঙ্গীকারনামা না থাকায় জাতীয় পার্টির আরেক প্রার্থী মো. আজিমুল মাহমুদ জিয়াদের মনোনয়নও স্থগিত রাখা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আইনানুগ সব বিষয় কঠোরভাবে যাচাই করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধন ও প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করলে স্থগিত প্রার্থীদের মনোনয়ন পুনরায় বিবেচনা করা হবে।

মনোনয়ন যাচাইয়ের এই সিদ্ধান্তে বরিশালের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। এখন প্রার্থীদের আপিল ও সংশোধনের দিকে তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD