বরিশালে ধরা পড়লেন রমনা থানা ছাত্রলীগ সম্পাদক Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’ দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম পর্যায়ে দেশের ৩৭ হাজার পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক: এমপি জামাল




বরিশালে ধরা পড়লেন রমনা থানা ছাত্রলীগ সম্পাদক

বরিশালে ধরা পড়লেন রমনা থানা ছাত্রলীগ সম্পাদক




নিজস্ব প্রতিবেদক ॥ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা ও ঢাকা রমনা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসান হাসানকে বরিশাল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে বরিশাল নগরীর বিবিরপুকুর পাড়সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে স্টিমারঘাট ফাঁড়ি পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আহসান হাসান ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলায় সক্রিয়ভাবে অংশ নেন। পরবর্তীতে ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি একাধিক মামলায় জড়িয়ে আত্মগোপনে চলে যান।

গ্রেপ্তারের আগে তিনি বরিশাল ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিচ্ছিলেন। পুলিশ আরও জানায়, তিনি বরিশাল নগরীর বৈদ্যপাড়া এলাকার একটি বাসা ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারবিরোধী প্রচারণা চালিয়ে আসছিলেন।

স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের ইনচার্জ গোলাম মো. নাসিম জানান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আহসান হাসান বিবিরপুকুরসংলগ্ন আওয়ামী লীগের পার্টি অফিসের কাছে অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তার বিরুদ্ধে ঢাকা ও বরিশালে একাধিক মামলা থাকার বিষয়টি নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর শুক্রবার তাকে সংশ্লিষ্ট মামলাগুলোতে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুনুল ইসলাম বলেন, আটককৃতকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD