নৌকার মনোনয়ন চাইবেন অপু বিশ্বাস Latest Update News of Bangladesh

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




নৌকার মনোনয়ন চাইবেন অপু বিশ্বাস

নৌকার মনোনয়ন চাইবেন অপু বিশ্বাস




বিনোদন ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে প্রার্থী হওয়ার ইচ্ছে রয়েছে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাসের। গতবারও নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন তিনি। কিন্তু সেবার আ.লীগ থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়নি।

এরপরও নির্বাচনে আওয়ামী লীগের বিভিন্ন প্রচার অনুষ্ঠানে দেখা গেছে এ নায়িকাকে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ না পেলেও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানিয়েছেন, এবারও নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে পরিকল্পনা রয়েছে তার। আর সুযোগ পেলে নৌকা প্রতীকে নির্বাচনের মাঠে নামবেন তিনি।

অপু বিশ্বাস বলেন, ‘এবার নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে পরিকল্পনা রয়েছে। আমার কাছে মনে হয় নারীদের তুলে ধরতে একজন নারীই প্রয়োজন। যেমনটা আমাদের প্রধানমন্ত্রী। তিনি সবসময় নারী নেতৃত্বকে সাপোর্ট দেন।’

তিনি আরও বলেন, ‘অপু বিশ্বাসের জায়গা নারীদের কাছে ভিন্নরকম। বিশেষ করে ব্যক্তিত্ব, সন্তানের মা এবং একজন নারী হিসেবে। তো প্রার্থী হওয়ার সেই সুযোগ যদি আমাকে করে দেয়, তাহলে অবশ্যই আমি নির্বাচন করব।’

অপু বিশ্বাস বাদেও আসন্ন নির্বাচনে ক্ষমতাসীন দলের টিকিট পেতে মরিয়া হয়ে আছেন শোবিজ অঙ্গনের একাধিক তারকা। যাদের মধ্যে রয়েছে চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা মাহিয়া মাহিদের নাম।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD