নেছারাবাদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
আজ থেকে পুনরায় শুরু হলো গণতন্ত্র : প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের লাখো শিশুর জীবন:ইউনিসেফ শান্তির পথে তিন শর্ত তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট সংসদের প্রথম অধিবেশনেই উত্তাপ বাড়াচ্ছে রাষ্ট্রপতির ভাষণ মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর




নেছারাবাদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

নেছারাবাদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ




নেছারাবাদ প্রতিনিধি ॥
নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে বালিহারী ও ডুবি মিলন মেলা উপলক্ষে এক ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেম্পেম্বর (রোববার) বিকেলে ইউনিয়নের ডুবি খালে ছোট পরিসরে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। বাইচ খেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে চারটি নৌকা অংশগ্রহণ করে। তবে ছোট পরিসরে এ নৌকা বাইচ খেলা অনুষ্ঠিত হলেও খেলা উপভোগ করতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো লোক খালে জলে সমান তালে উল্লাসে মেতে উঠেছিল।

এসময় উপস্থিত দর্শকরা ঢোল, তবলা সহ নানান দেশিয় বাদ্যযন্ত্র নিয়ে আনন্দে বাইচ খেলা উপভোগ করে। বলদিয়া ইউপি চেয়ারম্যান শাহিন আহম্মেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: মহিউদ্দীন আহম্মেদ, জেলা পরিষদের সদস্য এ্যড. জাকারিয়া খান স্বপন, সুটিয়াকাঠি ইউপি চেয়ারম্যান গাউস তালুকদার, খাদিজাতুল কোবরা মহিলা মাদরাসার সভাপতি মোঃ নুর হোসেন বাদল, ইউপি সদস্য মো: বাবুল, মো: ফারুক হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ। স্থানীয় ইয়ং ষ্টার ক্লাব এর সার্বিক সহযোগীতায় সংস্কৃতিমনা স্থানীয় কয়েকজনের আয়োজনে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে প্রথম স্থানকারীকে ৩২’’ এলইডি টিভি পুরস্কার দেওয়া হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD