নানা আয়োজনে বরিশালে সরস্বতী পূজা উদযাপন Latest Update News of Bangladesh

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ! তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে কমলো সোনার দাম স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানিয়ে যা বললেন জামায়াত আমির ট্রাম্পের আলোচনায় ইরানের কঠিন শর্তে নতুন চ্যালেঞ্জ




নানা আয়োজনে বরিশালে সরস্বতী পূজা উদযাপন

নানা আয়োজনে বরিশালে সরস্বতী পূজা উদযাপন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বরিশালে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। অঞ্জলি নিবেদনের মধ্যে দিয়ে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল থেকেই নগরীর বিভিন্ন স্কুল-কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং পাড়া-মহল্লায় পূজা শুরু হয়েছে। ভক্তরা সরস্বতীর চরণে পুষ্পার্ঘ অর্পণ করেন। সন্ধ্যায় থাকছে আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এবার বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের ২২টি বিভাগে পৃথকভাবে বিদ্যার দেবী সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে প্রতিটি বিভাগের মণ্ডপগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে। বিএম কলেজ ছাড়াও ডিডাব্লিউ এফ নাসিং কলেজ এন্ড ম্যাটস অমৃত লাল দে মহাবিদ্যালয়, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক-উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পূজা।

সকাল থেকেই দেবীর পায়ে অঞ্জলি নিবেদন করতে শত শত বিদ্যার্থী তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে এসে উপস্থিত হয়। পুরোটা বছর যেন তারা নির্বিঘ্নে এবং মনোযোগ সহকারে পড়াশোনা করে ভালো ফল করতে পারেন এ কামনা দেবীর কাছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD