নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে Latest Update News of Bangladesh

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে




ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব মালিপুর ভিআইপি এলাকায় ক্রয়কৃত জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন লাবনী আক্তার। সোমবার সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, তার শ্বশুর প্রায় ২২ বছর আগে আফরোজা নিলুর কাছ থেকে ২.৫০ শতাংশ জমি এবং পরে তার ভাইদের কাছ থেকে আরও ০.৫৫ শতাংশ জমি ক্রয় করেন। ২০১৯ সালে বাড়ি নির্মাণ শুরু হলে পাশের জমির মালিক ও তাদের পরিবারের সদস্যরা বাধা দেন এবং আদালতে ১৪৪ ধারা জারির আবেদন করেন।

তিনি অভিযোগ করেন, মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করা হয়েছিল। পরে স্থানীয় সালিশ বৈঠকে জমি পরিমাপ করে উভয় পক্ষকে নিজ নিজ অংশ বুঝিয়ে দেওয়া হয় এবং আদালতের রায়ও তাদের অনুকূলে আসে।

লাবনী আক্তার বলেন, একতলা ভবন নির্মাণের পরও প্রতিপক্ষ ভবনের কার্নিশ ঘেঁষা জমি ও বাউন্ডারি ওয়াল দখল করে রাখে। এ নিয়ে প্রতিবাদ করলে নিয়মিত ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ঘটনার প্রমাণ হিসেবে তাদের কাছে সিসিটিভি ফুটেজ রয়েছে বলেও দাবি করেন তিনি।

২০২৬ সালে দ্বিতীয় তলার কাজ শুরু করলে আবারও বাধা দেওয়া হয় এবং মামলা নং–৭১/২০২৬ অনুযায়ী পুনরায় আদালতে আবেদন করা হয়। তবে আদালত সব নথি যাচাই করে মামলাটি নিষ্পত্তি করেন বলে জানান তিনি।

তিনি বলেন, মামলা শেষ হলেও প্রতিপক্ষ স্থানীয় প্রভাব খাটিয়ে হুমকি অব্যাহত রেখেছে। নিরাপত্তা চেয়ে নলছিটি থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD