ঝালকাঠিতে বিএইচ হারুনসহ ৭ জনের মনোনয়নপত্র বাতিল Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বরিশালে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত শিল্প ও জনজীবন কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল দেশের শীর্ষ ঋণখেলাপি তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার




ঝালকাঠিতে বিএইচ হারুনসহ ৭ জনের মনোনয়নপত্র বাতিল

ঝালকাঠিতে বিএইচ হারুনসহ ৭ জনের মনোনয়নপত্র বাতিল




ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে এমপি বজলুল হক হারুনসহ সাতজনের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।

অন্যদিকে নৌকার প্রার্থী আমির হোসেন আমু, বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেতা ব্যারিস্টার শাহজাহান ওমরসহ আটজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় ঝালকাঠির দুটি আসনে মনোনয়নপত্র বাছাই শেষে প্রার্থিতা যাচাই-বাছাই বোর্ড প্রধান রিটার্নিং অফিসার এ সিদ্ধান্ত জানিয়েছেন।

বাতিলকৃত অন্য প্রার্থীরা হলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মনিরুজ্জামান, মোহাম্মাদ ইসমাইল, ব্যরিস্টার ফখরুল ইসলাম, নুরে আলম, মজিবুর রহমান মৃধা ও জাতীয় পার্টি মনোনীত এজাজুল হক।

ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে জাতীয় পার্টি মনোনীত নাসির উদ্দিনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

দলীয় মনোনয়ন প্রাপ্তদের ত্রুটিপূর্ণ কাগজপত্র এবং স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনকারী ১% ভোটারের তালিকায় দেওয়া তথ্য সঠিকভাবে যাচাইকালে সত্যতা না পাওয়ায় প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে জানান জেলা রিটার্নিং অফিসার ফারাহ গুল নিঝুম।

ঝালকাঠি-১ আসনে সংসদ সদস্য বজলুল হক হারুনকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হলেও তা পরিবর্তন করে পরে বিএনপির সদ্য বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান ও সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমকে নৌকা প্রতীক দেন দলের আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD