চরফ্যাশনে নানা বাড়িতে বেড়াতে এসে মালবাহী ট্রলির চাপায় শিশুর মৃত্যু Latest Update News of Bangladesh

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ! তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে কমলো সোনার দাম স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানিয়ে যা বললেন জামায়াত আমির ট্রাম্পের আলোচনায় ইরানের কঠিন শর্তে নতুন চ্যালেঞ্জ




চরফ্যাশনে নানা বাড়িতে বেড়াতে এসে মালবাহী ট্রলির চাপায় শিশুর মৃত্যু

চরফ্যাশনে নানা বাড়িতে বেড়াতে এসে মালবাহী ট্রলির চাপায় শিশুর মৃত্যু

চরফ্যাশনে নানা বাড়িতে বেড়াতে এসে মালবাহী ট্রলির চাপায় শিশুর মৃত্যু




চরফ্যাশন প্রতিনিধি॥ চরফ্যাশনে নানা বাড়িতে বেড়াতে এসে আসিফ নামে ৮ বছরের এক শিশু মালবাহী ট্রলির চাপায় নিহত হয়েছে। নিহত আসিফ বরিশাল হিজলা থানার চর কুশুরিয়া মোল্লা বাড়ির মোঃ আবদুল আলীর ছেলে।

 

 

গত রবিবার সন্ধ্যায় চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সুলতান পিয়ন বাড়িতে ইটে বোঝাই করা ট্রলিটি ঘুরানোর সময় পেছনে থাকা শাকিব বৈদ্যুতিক খুঁটির সাথে চাপা খায়।

 

 

জানা যায় চরযমুনা গ্রামের সুলতান পিয়ন বাড়ির মোঃ শাহে আলমের ঘরের কাজের জন্য ইট ক্রয় করেন। সেই ক্রয়কৃত ইট বোঝাই ট্রলিটি মোঃ শাহে আলমের বাড়ির উঠানে এসে নরম মাটিতে আটকে যায়। ট্রলির চালক আকটে যাওয়া ট্রলিটিকে উঠানোর জন্য পিছনে চালায়, এসময় আসিফ বাড়ির উঠানে খেলছিল। ট্রলিটিকে উঠানোর জন্য পিছনে নিয়ে এলে আসিফ বৈদ্যুতিক খুঁটির সাথে চাপা খেয়ে গুরুত্বর আহত হয়। ঘটনার সাথে সাথে চালক ট্রলি ফেলে পালিয়ে যায়।

 

 

স্থানীয় লোকজন আসিফ কে উদ্ধার করে আহত অবস্থায় চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

দুলার হাট থানার অফিসার ইনচার্জ মুরাদ হোসেন বলেন, পুলিশি কার্যক্রম চলমান অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD