গৌরনদীতে খাল পুনঃখনন উদ্বোধন, ঠিকাদারদের সতর্ক করলেন তথ্যমন্ত্রী Latest Update News of Bangladesh

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:




গৌরনদীতে খাল পুনঃখনন উদ্বোধন, ঠিকাদারদের সতর্ক করলেন তথ্যমন্ত্রী

গৌরনদীতে খাল পুনঃখনন উদ্বোধন, ঠিকাদারদের সতর্ক করলেন তথ্যমন্ত্রী




গৌরনদী প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নে কুতুবপুর স্বনির্ভর খালের দুই কিলোমিটার পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তব্যে মন্ত্রী বলেন, জনগণের মধ্যে দলের শক্ত ভিত্তি থাকার কারণেই তারা নির্বাচনে বিজয়ী হয়েছেন। দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় পেয়েছেন বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, জনগণের আস্থা ধরে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি সেই আস্থা ধরে রাখা না যায়, তাহলে তার ফল কী হতে পারে তা শেখ হাসিনার ঘটনা থেকেই বোঝা সম্ভব। কেউ যদি তা না বুঝে থাকেন, তাহলে দিল্লিতে গিয়ে শেখ হাসিনার কাছ থেকেই শিক্ষা নিতে পারেন।

খাল পুনঃখনন প্রকল্পের বিষয়ে তিনি বলেন, এই ধরনের উন্নয়ন প্রকল্প ঠিকাদার ও প্রকৌশলীদের ব্যক্তিগত লাভের জন্য নয়। খালের পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে এবং তা কৃষিজমিতে ব্যবহারের উপযোগী করে তুলতে হবে।

মন্ত্রী সতর্ক করে বলেন, সরকারি অর্থের অপচয় বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। প্রকল্প বাস্তবায়নের সময় কোনো মধ্যস্বত্বভোগীর স্থান থাকবে না বলেও তিনি জানান।

স্থানীয় জনগণের উদ্দেশে তিনি বলেন, খালের পানি প্রবাহ ঠিক আছে কি না এবং সরকারি প্রকল্প থেকে জনগণ উপকৃত হচ্ছে কি না তা তারা নিজেরাই পর্যবেক্ষণ করবেন। যদি প্রকল্পের কাজ সঠিকভাবে না হয়, তাহলে তিনি নিজেই দায় নেবেন।

অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD