কাভার্ডভ্যান চাপায় কলেজছাত্রী নিহত, গাড়িতে আগুন Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’




কাভার্ডভ্যান চাপায় কলেজছাত্রী নিহত, গাড়িতে আগুন

কাভার্ডভ্যান চাপায় কলেজছাত্রী নিহত, গাড়িতে আগুন




গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় ফারহানা আক্তার মীম (২০) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছে। শনিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের বড়বাড়ি এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কাভার্ডভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়।

নিহত ফারহানা আক্তার মীম (২০) গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর থানার কদুরিয়া এলাকার মো. ফারুক হোসেনের মেয়ে। সে টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।মীম গাজীপুর সিটি কর্পোরেশনের বড়বাড়ি বগারটেক এলাকায় সপরিবারে বসবাস করত।

গাজীপুরের ট্রাফিক পুলিশের সিনিয়র এএসপি সালেহ উদ্দিন আহমেদ জানান, ‘শনিবার বেলা ১২টার দিকে মীম কলেজ থেকে বাসায় ফেরার পথে গাজীপুর মহানগরীর বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে মীম গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।’

সালেহ উদ্দিন আহমেদ আরও জানান, ‘ঘটনার পর স্থানীয়রা কাভার্ডভ্যানটি আটক করে আগুন ধরে দেয়। এসময় স্থানীয়রা কাভার্ডভ্যানের চালক আজাহারকে (৩৫) গণপিটুনি দেয়। মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠানো হয়।’

গাজীপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার সামসুল হক জানান, ‘পুলিশ প্রটেকশন নিয়ে কাভার্ডভ্যানের আগুন নেভাতে গেলে বিক্ষোভকারীরা ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা চালায়। এসময় ফায়ার সার্ভিসের গাড়ির চালকসহ চার দমকলকর্মী আহত হয়েছেন।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD